রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

চাঁদপুরের মতলব উত্তরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়।

মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

​

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে যায়।
​

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামী লীগের একদল দুর্বৃত্ত কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। সারাদেশে চলমান অস্থিতিশীলতা ও নাশকতার অংশ হিসেবে আওয়ামী লীগের দুর্বৃত্তরাই এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এ ঘটনায় এলাকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।


​ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাফি এবং সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, “একটি রাজনৈতিক দলের কার্যালয় গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। সেখানে আগুন দেওয়ার ঘটনা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী ও চরম উদ্বেগজনক।” এ ঘটনায় কার্যালয়ের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও নথিপত্রের ক্ষতি হয়েছে দাবি করে তারা বলেন, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি কুচক্রী মহল এ নাশকতা চালিয়েছে। প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।


​ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, “এটি একটি ন্যক্কারজনক ঘটনা। গভীর রাতে দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”


​উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম বলেন, “শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা করা হলে এর পরিণতি ভালো হবে না। ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও পলাতক নয় এমন কিছু নেতাকর্মী আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে আমরা মনে করি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”


​মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, “পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতনের পর দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার নজির নেই; বাংলাদেশেও এর পুনরাবৃত্তি হবে না। মতলব একটি শান্তিপ্রিয় এলাকা। ফ্যাসিস্টের দোসররা যারা আগুন সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তাদের পরিণতি ভয়াবহ হবে। মতলব উত্তর উপজেলা বিএনপি যেকোনো নাশকতা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।”
​এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


​উল্লেখ্য, এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই মাসে দুটি দলীয় কার্যালয়ে আগুনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
​

আরও খবর

news image

চাঁদপুরের মতলব উত্তরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

news image

চাঁদপুরের ছেংগারচরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

news image

সব ভোট পেলেও বিএনপির চেয়ারম্যান হওয়া কঠিন: বাকেরগঞ্জ বিএনপি নেতা গোলাম মস্তফা সিকদার

news image

নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত: বিমান ও পর্যটনমন্ত্রী মিল্লাত

news image

দেওয়ানগঞ্জে শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত

news image

চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করলেন আলমগীর সরকার

news image

মতলব উত্তরের বৈদ্যনাথপুরে শাহ্ আলম লস্করের গণসংযোগ, ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি

news image

মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর

news image

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

news image

মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল

news image

মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

news image

অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ

news image

গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি

news image

মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী

news image

পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"

news image

আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।

news image

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ

news image

আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল

news image

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল

news image

গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

news image

মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

news image

মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি

news image

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ

news image

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত

news image

আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন

news image

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ

news image

দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের  সাধারণ সম্পাদক গ্রেপ্তার