সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৫ এপ্রিল ২০২৬ ০৯:৪৮ পি.এম

জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী। জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।

"লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক..." ধ্বনিতে মুখরিত হয়ে উঠল জামালপুর শহরের মডেল মসজিদ প্রাঙ্গণ। আসন্ন হজের প্রস্তুতি হিসেবে জামালপুর হাজি ফাউন্ডেশনের উদ্যোগে হজে গমনেচ্ছুক ব্যক্তিদের নিয়ে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত এই কর্মশালায় হজের নিয়ম-কানুন ও করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিশিষ্ট আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি তার বক্তব্যে বলেন, "জামালপুরের মানুষের দোয়া ও ভালোবাসায় আমি আজ আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি।" তিনি আরও বলেন, "পবিত্র হজ পালন একটি বড় ইবাদত। আপনারা যেন সহিহ-শুদ্ধভাবে হজ পালন করে সুস্থ অবস্থায় দেশে ফিরতে পারেন, সেই কামনা করি। এমন মহতী আয়োজনের জন্য হাজি ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ জানাই।"

 

 জামালপুর হাজি ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুর রেজ্জাক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন এবং হাজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম জুলহাস। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান বিপুল ও যুগ্ম-হজ বিষয়ক সম্পাদক মুফতি মো. ফরিদ উদ্দিন।

 

 হাজি ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এ বছর জামালপুর জেলা থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা ও মদিনায় গমন করবেন। প্রশিক্ষণের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা মাসউদ হোসাইন।

প্রশিক্ষণ কর্মশালায় হজে গমনেচ্ছুকরা হজের ইহরাম বাধা, তাওয়াফ, সাঈ এবং মিনা-আরাফাত-মুজদালিফার আমল সম্পর্কে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা

news image

জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।

news image

নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন

news image

জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা

news image

মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার

news image

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

news image

এ বছর রমজান ২৯ নাকি ৩০  দিন হবে যা জানা গেল!

news image

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

news image

ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

news image

পাথরঘাটায় যাকাতের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা

news image

পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার, ফরিদপুরের মতবিনিময় সভা!

news image

জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়ায় দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

রাজিবপুরের পাখিউড়া বাজার জামে মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

news image

বাণী অর্চনার মাধ্যমে পাথরঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবীর আবহন

news image

কুড়িগ্রামে ধরলা সেতুর পূর্বপাড়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

news image

দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী

news image

দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী

news image

পটুয়াখালীর কলাপাড়ার ২৮ রাখাইন পল্লীতে বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা

news image

বিজয়া দশমীর দিনে পূজার আনন্দ এবং উৎসবের আমেজে মেতে উঠেছে বরগুনার সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মেের লোকজন

news image

শেরপুরে জমে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব

news image

রাজিবপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত

news image

শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন!

news image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে পুলিশ মোতায়েন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, জামালপুর 

news image

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পুলিশ মোতায়েন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী জেলা!

news image

শেরপুরে বিএনপির নেত্রী ডা, সানসিলা পুজামন্ডপে আর্থিক অনুদান দিলেন

news image

সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাংচুর গ্রেপ্তার এক