গোলাম মোর্শ্বেদ, স্টাফ রিপোর্টার ১৮ এপ্রিল ২০২৬ ০৫:৫১ পি.এম
হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য অত্যন্ত আনন্দের ও পবিত্র মুহূর্তের সূচনা হলো। গত ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে 'হজ ফ্লাইট ২০২৬'-এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমি আপনাদের সঙ্গে হজ যাত্রার প্রাক্কালে দেখা করার সুযোগ পেয়েছি, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশের মানুষের জন্য বর্তমান সরকার যে উন্নয়নমূলক কাজগুলো করার চেষ্টা করছে, তা যেন সফলভাবে সম্পন্ন করার তৌফিক আল্লাহ দান করেন।” এরপর প্রধানমন্ত্রী প্রতিটি হজ যাত্রীর কাছে গিয়ে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মক্কা ও মদিনার পবিত্র মাটিতে দোয়া করার জন্য হজ যাত্রীদের নিকট বিশেষ অনুরোধ জানান।
সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসরণ করে এ বছর কোনো চার্টার্ড ফ্লাইট ছাড়াই নিয়মিত ফ্লাইটের মাধ্যমে হজ যাত্রী পরিবহন করা হচ্ছে। এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্স-এর মোট ২০৭টি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৭৮,৫০০ জন হজযাত্রী পরিবহন করা হবে। বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে গত বছরের তুলনায় এবার হজ ফ্লাইটের টিকেটের দাম প্রতিটিতে ১২ হাজার টাকা কমানো হয়েছে, যা হজ যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর।
উদ্বোধন শেষে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আজ উদ্বোধনী দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি, সৌদিয়া চারটি এবং ফ্লাইনাস চারটি ফ্লাইট পরিচালনা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। হজ যাত্রীরা সরকারের উন্নত ব্যবস্থাপনা এবং টিকেটের মূল্য হ্রাসের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।
মতলবে ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক ও দোয়া মাহফিল
মতলব উত্তরে সীরাতুন্নবী (সা.) মাহফিল: রাসুলের আদর্শেই মানবজীবনের কল্যাণ—বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিজবুল্লাহর কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মতলবে আউলিয়াবাগ দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস
মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নুরুল হক সরকারের উদ্যোগে দোয়া ও তাবারক বিতরণ
চাঁদপুরের লবাইরকান্দিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
১৩৩ দেশকে হারিয়ে বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে চরমোনাইয়ে সংবর্ধনা
মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু: ভক্তদের ঢলে মুখরিত রাজপথ
ত্যাগ ও ন্যায়ের মহিমায় ভাস্বর পবিত্র আশুরা: মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর এক ঈমানি চেতনা
বারদী আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব: নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা: গুরুত্ব, করণীয় ও আমাদের দায়িত্ব
মতলব উত্তরে সাতানী লতরদী ঈদগাহের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মতলব উত্তরে মসজিদের মিনার নির্মাণে বাধা; স্থানীয় পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ
হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা
জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।
নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ বছর রমজান ২৯ নাকি ৩০ দিন হবে যা জানা গেল!
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
পাথরঘাটায় যাকাতের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা
পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার, ফরিদপুরের মতবিনিময় সভা!
জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত