মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০৬ অক্টোবার ২০২৬ ০৮:৫৭ পি.এম
বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে জাকজমকপূর্ণ 'নজরুল বর্ষ' উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আজ ৬ অক্টোবর ,রোজ মঙ্গলবার ,২০২৬ বেলা ১২:৩০ মিনিটে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন অনুষ্ঠান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন। প্রধান আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক ড. আসমা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার সাহা।আরো উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি বেলায়েত হোসেন সহ অত্র কলেজের শিক্ষক,শিক্ষিকা এবং ছাত্র - ছাত্রী বৃন্দ।
আলোচনা, পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বক্তারা নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিদ্রোহী কবির চেতনায় সমৃদ্ধ হোক আমাদের আগামী।
বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে জাকজমকপূর্ণ 'নজরুল বর্ষ' উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ বার্ষিকী পালিত
অধিকার আদায়ের দাবিতে বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
‘যদি মন কাঁদে, তুমি চলে এসো...’: নুহাশ পল্লীসহ দেশজুড়ে হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস পালন
মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: লাভলু সভাপতি, মনির সম্পাদক ও রাব্বি সাংগঠনিক সম্পাদক
সমকালীন বাংলা কবিতা: মাহমুদা আল মুনজাবীর ‘আবার ইচ্ছে হোক’