সমীর কুমার , স্টাফ রিপোর্টার ০৫ অক্টোবার ২০২৬ ১০:১৯ পি.এম
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে বরিশালে বিশেষ ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই প্যারেড পরীক্ষা ও ক্যাম্প প্রশিক্ষণের আয়োজন করা হয়। পরীক্ষায় কনস্টেবল হতে নায়ক/এটিএসআই, নায়ক হতে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদের প্রার্থীরা অংশগ্রহণ করেন।
বরিশাল জেলায় অনুষ্ঠিত এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় বোর্ড সভাপতির দায়িত্ব পালন করেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান। পরীক্ষা বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান এবং পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) জনাব মো. আবু তালেব।
চলতি বছরের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় বরিশাল জেলায় সর্বমোট ৪৭ জন পুলিশ সদস্য অংশ নেন। এর মধ্যে কনস্টেবল হতে নায়ক পদে ১২ জন, কনস্টেবল হতে এটিএসআই পদে ২১ জন, নায়ক হতে এএসআই (সশস্ত্র) পদে ৬ জন এবং এটিএসআই হতে টিএসআই পদে ৮ জন প্রার্থী ক্যাম্প প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পরীক্ষা বোর্ডের সদস্যবৃন্দ অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা যাচাই করেন। সুশৃঙ্খল ও পেশাদার পুলিশ বাহিনী গঠনে এই পদোন্নতি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী