মাহমুদা আল মুঞ্জাবী, বরগুনা প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ ০৬:৩২ পি.এম
সমকালীন বাংলা কবিতা: মাহমুদা আল মুনজাবীর ‘আবার ইচ্ছে হোক’
আবার ইচ্ছে হোক...
মাহমুদা আল মুনজাবী
এখন আর নতুন ভোরে দুর্বাঘাসের শিশির বিন্দু কনার অনুভব করি না,
কানে লাগেনা বসন্তের কোকিলের ডাকও!
রুপালি, গোলাপি, শ্যামলা চাঁদ,
কিংবা হোক জোছনা রাত...
এখন রাতও কোনো অনুভূতি জাগায় না।
টিনের চালে শুকনো পাতার ঝরঝর শব্দেও,
বুকের ভেতর আর কোনো শিহরণ জাগে না।
গ্রামে নদীর কূলে বাঁধা সাদেম ন্যাভাইয়ের ডিঙি নৌকায় চড়লেও....
এখন আর মনে মনে বেখেয়ালি ছন্দ আসে না।
পুকুরে বড়শি দিয়ে মাছ ধরলেও,
পাশে একান্ত তুমিই থাকো মনে হয় না।
উঠানের শিউলি তলায় আর যেতেই ইচ্ছে করে না!
ইচ্ছে করে না বৃষ্টিতে ভিজতেও।
তীব্র দাবদাহে চলোনা একটু সমুদ্র স্নানে যাই!
এমন আকাঙ্ক্ষারও মরণ হয়েছে।
শিউলি, বকুল, হাসনাহেনার মিষ্টি সুবাসেও মনোমুগ্ধ হই না!
টেবিলের ফুলদানিতে এখন আর মেহেন্দি ফুল সাজিয়ে রাখিনা।
গ্রামের মেঠো পথে হাঁটলে পুবালি হাওয়ায় সূর্যমূখী ফুলের বাগানের দোলা দেখতে যাই না আর।
খোলা আকাশে মুক্ত পাখিদের নীড়ে ফেরার দৃশ্য দেখেছি সেই কবে তাও মনে পরে না।
অপরিচিত কেউ আবার আপনি থেকে তুমি হোক ভালো লাগে না আর।
কেউ হাত ধরে আবার বলুক....
তোমাকে ছাড়া আমি বাঁচবো না!
একমাত্র মরণই পারে আমাদের আলাদা করতে.....
এমন মিথ্যে প্রতিশ্রুতি শুনতে আর একদম ভালো লাগে না।
সেই তুমি গেলে তো গেলে....
সাথে ভালোলাগার ব্যাপারগুলোও নিয়ে গেলে।
হাজারো না চাওয়ার মধ্যেও,
একটা চাওয়া আজও খুব করে চাই.....
ফেলে আসা তেইশ বছর আট মাসের সেই আমিকে!!