শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৯ আগষ্ট ২০২৬ ০৮:১৮ পি.এম
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
পাথরঘাটায় ফলোআপ সভায় জলবায়ু সহনশীলতা, জনসেবা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জনসেবার মানোন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার সকালে পাথরঘাটার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিষয়সমূহের বাস্তবায়ন ও জবাবদিহিতা: ফলোআপ সভা’-এ বক্তারা এসব কথা বলেন। অ্যাক্টিভিস্টা পাথরঘাটা ও আমতলীর আয়োজনে এবং এনএসএস ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনির প্রতিনিধি শোয়েন আহমেদ এরফান। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের সমস্যা, প্রত্যাশা ও দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। এখন এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। এলাকার মানুষের উন্নয়ন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বরগুনা, বিশেষ করে উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বিভিন্ন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদীভাঙন, নিরাপদ সুপেয় পানির সংকট, কৃষির উৎপাদনশীলতা হ্রাস, বেকারত্ব ও সামাজিক বৈষম্যের বিষয়গুলো গুরুত্ব পায়।
এসব সংকট মোকাবিলায় দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণ, সবুজ বনায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, খাস পুকুর পুনঃখনন এবং জলবায়ু-সহনশীল কৃষি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বৃদ্ধি, জলবায়ু উদ্বাস্তুদের অন্তর্ভুক্তি, প্লাস্টিক ও পানি-মাটিদূষণ নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা জোরদার, বাল্যবিবাহ ও নারী পাচার প্রতিরোধ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সগির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি মো. ইমাম হোসেন নাহিদ, পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মেহদি শিকদার, প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. সোহাগ এবং নারী নেত্রী তানিয়া আক্তার ও ইশরাত জাহান সোনিয়া।
সভায় যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন। আলোচনায় নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা, জনগণের কাছে তথ্য উন্মুক্ত করা এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত
বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান' লঞ্চে ভ্রমণ!
বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত
কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও
মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।- এম রশিদুজ্জামান মিল্লাত
ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ' বাড়ীতে স্বজনদের আহাজারি
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সুজেদার চিকিৎসায় মানবিক সহযোগিতার আকুল আবেদন
ডিআইজি, খুলনা রেঞ্জ-এর বাগেরহাট জেলা পরিদর্শন: বৃক্ষরোপণ, ক্রাইম কনফারেন্স ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত