বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০২ আগষ্ট ২০২৬ ০৯:৪১ পি.এম
বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে র্যাব, আটক ১
জামালপুর জেলার বকশীগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে র্যাব। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মো. আমজাদ নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।২ আগস্ট রবিবার সকালে র্যাব-১৪ এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টার দিকে বকশীগঞ্জ থানাধীন পলাশতলা এলাকার লালচাপাড়া সড়কে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যায়। তবে ধাওয়া করে শেরপুর জেলার বাসিন্দা সিএনজি চালক আমজাদকে আটক করতে সক্ষম হন র্যাব সদস্যরা। পরে সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অবৈধ ভারতীয় প্রসাধনী বহনের কথা স্বীকার করে।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ভারতীয় আয়ুর্বেদিক তেল, স্কিন ক্রিম ও ফেসওয়াশসহ মোট ৫ হাজার ৭৭২ পিস প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। এর পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে র্যাব কর্মকর্তারা উল্লেখ করেন, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় কসমেটিকস এনে জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করে আসছিল।
ইতিমধ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও যেকোনো ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও এমন আপসহীন অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে তুলে ধরা হয়।
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার
সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মতলবে যায়যায়দিন প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মাদারগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: আসামি জামিনুরের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশালে নিজ বাসা থেকে আইনজীবী সহকারী নুরুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার: নেপথ্যে পরকীয়া সন্দেহ
জামালপুর জেলা পুলিশের অভিযান: মাদক ও অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৯
মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা
মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি
দেওয়ানগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪
বকশীগঞ্জে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবক আসলামের যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানি গ্রেফতার
শ্রীবর্দী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান জব্দ করল ৩৯ বিজিবি
চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য
মাদারীপুরে বোমা বিস্ফোরণ: গোপণে চিকিৎসা নিতে গিয়ে ফরিদপুরে ধরা খেলেন মিজান
জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: ডিবির অভিযানে মাদক কারবারি পলাতক
বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার
বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার