মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৫ জুলাই ২০২৬ ০৭:৫০ পি.এম
নথুল্লাবাদে ডিবির হানায় ১ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার, ২০ মামলার আসামি তারা
বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নগরীর ব্যস্ততম নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে বিপুল পরিমাণ মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রীণলাইন বাস কাউন্টারের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তির গতিবিধি দেখে তল্লাশি চালায় ডিবির বিশেষ দলটি। পরে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদেরকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বরিশাল সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আইচা এলাকার (এ আর খান স্কুল সংলগ্ন) বাসিন্দা জিয়াউর রহমান (২৬) এবং তার বাবা মো. মিজানুর রহমান (৫৪)।
পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেপ্তারকৃত এই বাবা-ছেলে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত। জিয়াউর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, মাদক ও চুরি সহ মোট ১৩টি মামলা রয়েছে। অন্যদিকে তার বাবা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে ৭টি মামলা। দুজনের নামে যৌথভাবে মোট ২০টি মামলা ঝুলছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, উদ্ধার করা গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাদকমুক্ত নগরী গড়ার লক্ষ্যে পুলিশের এমন কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মাদারীপুরে ৬১ ইটভাটার একটিরও নেই বৈধ লাইসেন্স, হুমকির মুখে কৃষিজমি ও পরিবেশ
বরিশালের আগৈলঝাড়ায় অটোরিকশা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়
সাংবাদিক চিনে রাখুন! চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক কারাগারে
মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ
বরিশালে ১১ দিনের মাথায় একই স্থানে আবারও বালু উত্তোলন, ইউএনওর গভীর রাতে অভিযান
বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান: কোডিন মিশ্রিত ১০ বোতল সিরাপ ও নগদ ২ লাখ টাকা উদ্ধার
যৌতুকের দাবিতে গৃহবধূর রগ কাটা মামলার প্রধান আসামি শাকিল ফকির মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার
কলাপাড়ায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ভণ্ড কবিরাজ মুসা গ্রেপ্তার
নাটোরে দেড় কোটি টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিলার মৃত্যু: এসআরবি-র যৌথ অভিযানে প্রধান আসামি রাসেল বয়াতী গ্রেপ্তার
মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে
জামালপুর সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের এক ব্যক্তি আটক
মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার
দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল
বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ
জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা
মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান
ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা
দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার
রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার
মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ
পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪