বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১০ অক্টোবার ২০২৬ ০৭:৪৭ পি.এম
দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১০ অক্টোবর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির অধীনস্থ ঝাওডাঙ্গা বিওপি (বর্ডার পর্যবেক্ষণ পোস্ট) এবং বাংলাবাজার বিওপির পৃথক দুটি আভিযানিক দল দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের মধ্যেরচর ও চর নতুন বন্দর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মধ্যেরচর এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৮ এবং চর নতুন বন্দর এলাকার ১০৬৫ নম্বর পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ ভেতরে তল্লাশি চালানো হয়। এ সময় সীমান্ত পার করে আনা পরিত্যক্ত অবস্থায় মোট ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। বিজিবির অভিযানের বিষয়টি টের পেয়ে মালামাল ফেলে রেখেই দ্রুত সটকে পড়ে মাদক কারবারিরা। ফলে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক আকরাম হোসেন জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ শনিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান এবং দেশের সম্পদ রক্ষায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে
বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক
পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩