বুধবার ০৪ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১০ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৩৬ পি.এম

দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ

জামালপুরের দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে মারধর করে তাঁর কাছে থাকা গরু বিক্রির ৪ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন মো. আবদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তি।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার তেতুলতলী চৌরাস্তা মোড়ের পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মো. আবদুল্লাহ যৌথ অংশীদারত্বে গরুর ব্যবসা করেন। বুধবার দেওয়ানগঞ্জ বাজারে তিনটি গরু বিক্রি করে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে তেতুলতলী চৌরাস্তা মোড়ে কয়েকজন তাঁর অটোরিকশার গতিরোধ করেন।
 

অভিযোগকারীর দাবি, এরপর তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে রামদা, রড ও লাঠিসোঁটা নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে এক আসামির নির্দেশে কয়েকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
 

অভিযোগে আরও বলা হয়, তিনি চিৎকার করলে এক ব্যক্তি তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে তিনি নিস্তেজ হয়ে পড়লে দুজন তাঁর কোমরে রাখা গরু বিক্রির ৪ লাখ ১০ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন আবদুল্লাহ।
 

পরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
 

এ ঘটনায় মো. খলিল, মো. লেলিন, মো. হান্নান, মো. মান্নান, মো. কালাম ও আবু তাহেরের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

news image

জামালপুর সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের এক ব্যক্তি আটক

news image

মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

news image

গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল

news image

বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

news image

জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা

news image

মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান

news image

ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা

news image

দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

news image

উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার

news image

রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার

news image

মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ

news image

পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার

news image

বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান

news image

দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে

news image

বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর

news image

বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার

news image

জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ