বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৫ অক্টোবার ২০২৬ ১০:০৫ পি.এম
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
জামালপুরের মাদারগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা চারটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও দুটি গরু গুরুতর দগ্ধ হয়েছে এবং সম্পূর্ণ গোয়ালঘরটি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের প্রায় ৬ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) মধ্যরাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ গ্রামের বাসিন্দা নদর আলী মণ্ডলের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ভূঁইয়া মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে মধ্যরাতে গোয়ালঘর থেকে গবাদিপশুর বিকট চিৎকার শুনতে পান নদর আলী। বাইরে বেরিয়ে গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে চারটি গরু পুড়ে ছাই হয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় অপর দুটি গরুকে উদ্ধার করা হলেও সেগুলোর শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে। তবে অলৌকিকভাবে গোয়ালঘরে থাকা অন্য ১৪টি ভেড়াকে অক্ষত অবস্থায় বের করা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সর্বস্ব হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক নদর আলী বলেন, "আমার শেষ সম্বল বলতে এই ছয়টি গরুই ছিল। ৪টি গরু চোখের সামনে পুড়ে মরল, বাকি দুটির অবস্থাও আশঙ্কাজনক। আগুনে আমার সব শেষ হয়ে গেছে, আমি এখন পথে বসে গেলাম।"
ঘটনার খবর পেয়ে মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধ দুটি গরুর জরুরি চিকিৎসা শুরু করে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল-আমিন জানান, দগ্ধ গরু দুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হচ্ছে।
এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াবে উপজেলা প্রশাসন। লিখিত আবেদন পেলে সরকারি তহবিল থেকে তাদের প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহযোগিতা দেওয়া হবে।
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী