শনিবার ০৭ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৯ সেপ্টেম্বার ২০২৬ ১০:১২ পি.এম

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

জামালপুর শহরের বিভিন্ন সমস্যা সমাধানে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি।

জামালপুর শহরে দেড় শতাধিক বছরের পুরোনো  প্রতিনিয়ত বাড়ছে জনসংখ্যা ও নগরায়ণের চাপ। কিন্তু সে অনুযায়ী নাগরিক সেবা না বাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। পানি সংকট, বর্জ্য অব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও যানজটের মত সমস্যা সমাধানে ২০২৬ থেকে ২০৪৫ সাল পর্যন্ত ২০ বছর মেয়াদি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি ওঠে।

 

‘জামালপুর নাগরিক কল্যাণ পরিষদ’ আয়োজিত ওই মতবিনিময় সভার মূল বিষয় ছিল পৌরসভার নাগরিকদের মৌলিক সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা। সভায় জানানো হয়, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত এই শহর ১৯৯৩ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। বর্তমানে ৫৩ দশমিক ২৮ বর্গকিলোমিটার আয়তনের এই এলাকায় প্রায় এক লাখ ৫৯ হাজার মানুষের বসবাস। জনসংখ্যা বাড়লেও নাগরিক সুবিধার কাঙ্ক্ষিত উন্নয়ন এখানে হয়নি।

 

পৌরসভার নানা সংকটের চিত্র তুলে ধরে সভায় বলা হয়, শহরের মাত্র ১৪ দশমিক ৩ শতাংশ বা ৩ হাজার ২৯৭টি পরিবার পাইপলাইনের পানির আওতায় রয়েছে। দিনে গড়ে মাত্র পাঁচ ঘণ্টা পানি সরবরাহ করায় বিপুলসংখ্যক মানুষ নিরাপদ পানির সংকটে ভুগছেন। এছাড়া পয়ঃবর্জ্য শোধনাগার এবং নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় শহরের অপরিশোধিত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে পুরাতন ব্রহ্মপুত্র নদে।

 

গত এক দশকে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অর্থনৈতিক অঞ্চলের মতো বড় স্থাপনা গড়ে ওঠায় শহরের পরিধি ও মানুষের চাপ দ্রুত বাড়ছে। ধারণা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে এই শহরের জনসংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাবে। তাই চার দশক আগের পুরোনো পরিকল্পনা দিয়ে ভবিষ্যতের এই নগরায়ণ সামাল দেওয়া সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

সংকট উত্তরণে সভায় যানজট কমাতে রিং রোড ও সবুজ বলয় তৈরি, নদের পাড়ে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, বর্জ্য শোধনাগার স্থাপন এবং জিআইএসভিত্তিক ডিজিটাল পৌরসেবা চালুর প্রস্তাব দেওয়া হয়।

 

সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজিবুর রহমান বলেন, আগামী ২০ থেকে ৩০ বছরের সম্ভাব্য চাপ বিবেচনায় নিয়ে এখনই দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা দরকার। পাশাপাশি এটি বাস্তবায়নে আইনি কাঠামো ও প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।

 

আইনজীবী মোহাম্মদ ছানোয়ার হোসেন বিচ্ছিন্ন উন্নয়নের বদলে বাসযোগ্য শহর গড়তে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেন।

সংগঠনের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ রুহানি বলেন, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে নাগরিকদের মতামতের ভিত্তিতে মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদক ও কিশোর গ্যাং রোধে বরিশালের কাউনিয়া থানায় আকস্মিক সাঁড়াশি অভিযান

news image

পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি শাকিল গ্রেপ্তার

news image

বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণ ও অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত

news image

৪ বছর পর লাভলু মেম্বার হত্যা: বিচার না পেয়ে পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ

news image

ই-রিকশা বিধিমালাকে স্বাগত সংগ্রাম পরিষদের: বিদ্যমান যান উচ্ছেদ না করে ২ বছর সময় ও ফি কমানোর দাবি

news image

উজিরপুর ইউএনও আলী সুজার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও জুলাই মামলার আসামিকে আশ্রয়ের অভিযোগ

news image

৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী

news image

বরগুনার পাথরঘাটায় তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

news image

বরিশালে নেতৃত্বে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

বরিশালের আমানতগঞ্জে বিসিসির মোবাইল কোর্ট: অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীকে অর্থদণ্ড

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন

news image

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন

news image

বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান

news image

পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম

news image

বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ

news image

সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন

news image

ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

news image

মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন

news image

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫

news image

'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন

news image

পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি