বুধবার ১১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৪ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৪৪ পি.এম

আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি

আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে তালা ভেঙে চুরি

 জামালপুর শহরের বানাকুড়া মোড়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।

 

বুধবার (২৩সেপ্টেম্বর) রাত ৮টায় বাড়িতে ফিরে চুরির বিষয়টি জানতে পারেন ব্যবসায়ী শুভ। 

তিনি জানান,২০ সেপ্টেম্বর এক আত্মীয় মারা যাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের বাড়িতে যান। এ সময় বানাকুড়া মোড়ের বাসাটি ফাঁকা ছিল।

 

বুধবার রাত ৮টায় বাড়িতে ফিরে তিনি দেখতে পান,ঘরের গ্রিলের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে আলমারি ও ড্রয়ারের তালা ভাঙা দেখতে পান।

 

শুভর ভাষ্য অনুযায়ী,চোরেরা আলমারি ও ড্রয়ার ভেঙে এক জোড়া স্বর্ণের হাতের নালা, তিনটি আংটি, দুই জোড়া নুপুর, একটি ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে গেছে। তবে নগদ কত টাকা চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

স্থানীয়রা জানান,জামালপুর শহরের বিভিন্ন মহল্লায় সাম্প্রতিক সময়ে বিচার দম্পত্তির বাড়িসহ বিভিন্ন বাসাবাড়িতে  প্রায়ই চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে বাসাবাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা হানা দিচ্ছে। এতে শহরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

 

অভিযোগ রয়েছে,একের পর এক চুরির ঘটনা ঘটলেও চুরির উপদ্রব ঠেকাতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নিয়মিত টহল জোরদার,চোরচক্র শনাক্ত ও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

সর্বশেষ এই চুরির ঘটনায় ব্যবসায়ী শুভর পরিবারও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সাংবাদিক চিনে রাখুন! চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক কারাগারে

news image

মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ

news image

বরিশালে ১১ দিনের মাথায় একই স্থানে আবারও বালু উত্তোলন, ইউএনওর গভীর রাতে অভিযান

news image

বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান: কোডিন মিশ্রিত ১০ বোতল সিরাপ ও নগদ ২ লাখ টাকা উদ্ধার

news image

যৌতুকের দাবিতে গৃহবধূর রগ কাটা মামলার প্রধান আসামি শাকিল ফকির মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

news image

কলাপাড়ায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ভণ্ড কবিরাজ মুসা গ্রেপ্তার

news image

নাটোরে দেড় কোটি টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিলার মৃত্যু: এসআরবি-র যৌথ অভিযানে প্রধান আসামি রাসেল বয়াতী গ্রেপ্তার

news image

মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

news image

জামালপুর সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের এক ব্যক্তি আটক

news image

মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

news image

গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল

news image

বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

news image

জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা

news image

মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান

news image

ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা

news image

দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

news image

উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার

news image

রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার

news image

মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ

news image

পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার

news image

বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান