মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার ২৫ নভেম্বার ২০২৬ ০৭:৫৯ এ.এম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প: ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ,
দীর্ঘ দরকষাকষি ও টানাপোড়েনের পর দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার দিবাগত রাতে চতুর্থ বৈঠক শেষে বোর্ডের ভোটাভুটিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, যা বর্তমান ১২ হাজার ৫০০ টাকার তুলনায় ৩৬ শতাংশ বেশি।
নতুন এই কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। গ্রেডভেদে মজুরির নতুন হার অনুযায়ী চতুর্থ গ্রেডে ১৭ হাজার, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকদের বেতন অন্তত ২ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্তও এসেছে।
তবে মজুরি ঘোষণার পরও শিল্পাঞ্চলে পুরোপুরি স্বস্তি ফেরেনি। উচ্চতর মজুরির দাবিতে সাভার, আশুলিয়া, গাজীপুর ও টঙ্গী এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলমান অস্থিরতার কারণে শত শত কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে এবং গত ১৮ দিনে কয়েকশ কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। অন্যদিকে বিদ্যুৎ-গ্যাস সংকট ও উৎপাদন সক্ষমতা কমে যাওয়ায় কারখানাগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
বোর্ড সূত্র জানিয়েছে, শ্রম আইন সংশোধনের পর মাত্র ২০ দিনের মাথায় দ্রুততম সময়ে এবার মজুরি চূড়ান্ত করা হয়েছে এবং আন্দোলনে জড়িত শ্রমিকদের বিরুদ্ধে ছাঁটাই, মামলা বা হয়রানি না করার সুপারিশও উঠে এসেছে আলোচনায়। এখন সব পক্ষের নজর গেজেট প্রকাশ, কারখানায় দ্রুত উৎপাদন স্বাভাবিক করা এবং শ্রমিক-মালিক আস্থার পরিবেশ ফিরিয়ে আনার দিকে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প: ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, তবু কাটেনি কারখানার অস্থিরতা
খেলাপি ঋণ আদায়ে ‘বিশেষ এক্সিট’ সুবিধা: সুদ মওকুফ করে এককালীন ঋণ নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
মালয়েশিয়ায় ডিসিসিআই প্রতিনিধি দল: বাণিজ্য বৃদ্ধিতে ড. মুহিব্বুল্লাহ শাহিনের অংশগ্রহণ
ইন্দো-বাংলা কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান ডা. মনীষা চক্রবর্তীর
পাট খাতে নতুন অধ্যায়: ২০২৬-২০৩১ অ্যাকশন প্ল্যানে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য
ইসলামপুরে পাটের বাম্পার ফলন ও রেকর্ড দাম: খরচ বাড়লেও কৃষকের মুখে হাসি
"ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পাঁয়তারা; শহীদের রক্তের সাথে বেইমানি: বরিশালে তেল-গ্যাস রক্ষা কমিটির সমাবেশ"
বরগুনায় এনএসএস’র কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত
বিষখালী নদীতে ইলিশের তীব্র সংকট: বরগুনার বেতাগীতে জেলেদের চরম দুর্দশা
মাদারগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস বাংলাদেশ' ক্যাম্পেইন অনুষ্ঠিত
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিদর্শন
আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের
বিসিসি-র ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি জাহান্দার আলী
জামালপুরে সড়ক দূঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
দেওয়ানগঞ্জে ৭৭০ পরিবারের ভাগ্যবদল: ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ
অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ
বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!
জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু