শক্রবার ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

মাদারগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস বাংলাদেশ' ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাদারগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস বাংলাদেশ' ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস বাংলাদেশ' ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ‘ক্যাশলেস বাংলাদেশ, এক দেশ এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে এক সচেতনতামূলক অনুষ্ঠান ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বালিজুড়ী বাজারস্থ এনআরবিসি ব্যাংক মাদারগঞ্জ শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গফুর।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক মাদারগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম। এসময় ক্যাশলেস লেনদেনের সুবিধাসমূহ তুলে ধরে ব্যাংকের গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ‘বাংলা কিউআর’ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ আব্দুল গফুর বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় ক্যাশলেস লেনদেন ব্যবস্থা অত্যন্ত কার্যকরী। কিউআর কোডের মাধ্যমে লেনদেন একদিকে যেমন নিরাপদ, অন্যদিকে সময় সাশ্রয়ী। এ ধরণের উদ্যোগ স্থানীয় ব্যবসার গতি বৃদ্ধি করবে এবং নগদ টাকা বহনের ঝুঁকি কমাবে।"

 

শাখা ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম জানান, এনআরবিসি ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও খুব সহজে যেকোনো ব্যাংকিং অ্যাপস বা ওয়ালেট দিয়ে লেনদেন গ্রহণ করতে পারবেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক মঞ্জুরুল ইসলাম মূসা, আসাদুজ্জামান অপু, সাইফুল ইসলাম রাজুসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকবৃন্দ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা গ্রাহকদের হাতে কিউআর কোডের প্রচারপত্র তুলে দেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস বাংলাদেশ' ক্যাম্পেইন অনুষ্ঠিত

news image

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিদর্শন

news image

আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের

news image

বিসিসি-র ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি জাহান্দার আলী

news image

জামালপুরে সড়ক দূঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

news image

দেওয়ানগঞ্জে ৭৭০ পরিবারের ভাগ্যবদল: ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

news image

বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ

news image

অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ

news image

বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

news image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!

news image

জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু