শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ০৯ এপ্রিল ২০২৬ ০২:০১ পি.এম
"জেলেদের লাইফ জ্যাকেট বিতরণ পাথরঘাটা"
গভীর সমুদ্র ও নদ‐নদীতে মাছ শিকারে যাওয়া ট্রলারে জেলেদের জীবন রক্ষাকারী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র সহযোগিতায় ফিসনেট প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলায় ১০০ ট্রলারে এ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক, বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ছগীর আলম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
প্রকল্প ব্যবস্থাপক সুবোধ কুমার বিশ্বাস বলেন, গভীর সমুদ্র এবং নদীতে উপকূলের জেলেরা জীবনের ঝূকি নিয়ে মাছ শিকার করছে। ট্রলারে লাইফ জ্যাকেট, লাইফ বয়া না থাকায় ঝড় জলোচ্ছাসে ট্রলারে প্রায় জেলে নিখোঁজ এবং মৃত্যর খবর শোনা যায়। সে বিবেচনা করেই পাথরঘাটায় ১০০ ট্রলারে অন্তত ১ হাজার জেলেকে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেইনকোর্ট, গামবুট, ট্রলবক্স, চিকিৎসার জন্য ফাস্টএইড বক্স, রেডিও, পাওয়ার ব্যাংকসহ ১৪ প্রকারের সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি ট্রলারেই এ প্যাকেজ দেয়া হয়।
শফিকুল ইসলাম খোকন বলেন, সমুদ্রগামী জীবন রাকারী যে সরঞ্জামাদি দেয়া হলো সেটি সঠিকভাবে রক্ষনাবেক্ষন এবং ব্যবহার করতে হবে। নিজেদের জীবন বাচানোর জন্য, পরিবারের কথা চিন্তা করে সরঞ্জামাদি ব্যবহারের পরামর্শ দেন জেলেদের।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, জীবনের ঝূকি নিয়েই সাগরে জেলেরা মাছ শিকার করে। দুর্যোগের সময় সাগরে এসব জেলেরা নানা দুর্ঘটনায় পড়ে। লাইফ জ্যাকেট বা লাইফ বয়া থাকলে হয়তো ফিরে আসতে পারে স্বজনদের কাছে। সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জামাদি খুবই গুরুত্বপুর্ণ।
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!
গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ
মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন
জামালপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি
তারেক রহমানের রূপকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বড় ঋণ দিচ্ছে ইআইবি; নজর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন!
জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় স্পেস প্রযুক্তির ব্যবহারে জোর দিতে স্পারসোকে প্রতিরক্ষা উপদেষ্টার তাগিদ
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: নোয়াখালীতে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
আজ শেষ কর্মদিবস, শুরু হচ্ছে ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি
কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল
নাটোরে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান
মাদারীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত: চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন এসপি হাবিবুর রহমান
বানৌজা শের-ই-বাংলায় কুচকাওয়াজ: বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক
মতলব উত্তরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ