শক্রবার ০৭ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১৯ জুন ২০২৬ ০৮:২০ পি.এম

অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ

অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও কারখানা বিক্রি হলে চাকুরির নিরাপত্তার দাবিতে শ্রমিক ফ্রন্টের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯শে জুন শুক্রবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখার উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয় । 
 

‎সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সংগঠক  সহিদুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ,বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজি নং খুলনা ২৩২৪) এর দপ্তর সম্পাদক আব্দুল রাজ্জাক, রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়ন লিঃ রেজিঃ (৫৩)  সভাপতি আঃ মজিদ হাওলাদার, মেডিমেট ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়ন লিঃ রেজিঃ (৬১) সভাপতি সোনিয়া আক্তার, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন লিঃ রেজিঃ ( ৬৩) সভাপতি জসীম গাজী, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিমিটেড শ্রমিক ইউনিয়ন রেজিঃ (৫৪) সভাপতি সেলিম সরদার, সহ সহসভাপতি  আবু বকর সিদ্দিক লিটন, সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার ,  অলিম্পিক সিমেন্ট কারখানার সিকিউরিটি ইন্সপেক্টর মিজানুর রহমান ,ওএস এলফার্মা ( রেজিঃ ৭১) এর সভাপতি মিজানুর রহমান 
‎গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) এর প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ, রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা -ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক রমজান আকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ,সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, প্রমুখ।

 

বক্তারা বলেন , গত ১০ জুন থেকে কারখানা বন্ধ করার আগেই অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকেরা তাদের বকেয়া বেতন, ওভারটাইম ও যাবতীয় পাওনাদি পরিশোধ করার দাবিতে লাগাতার অবস্থান চালিয়ে আসছে। ১১ জুন অলিম্পিক কারখানা কর্তৃপক্ষ কোন পাওনা না দিয়েই কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে গা ঢাকা দেয়। আন্দোলনের ৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মালিকের দিক থেকে পাওনা পরিশোধের কোন নির্দেশনা নাই। কারখানার সি ই ও কারখানা বন্ধের আগে শ্রমিক ইউনিয়নের নেতাদেরকে কারখানা স্ক্যান সিমেন্টের কাছে বিক্রি করার কথা জানিয়েছেন। সেক্ষেত্রে শ্রমিক নেতাদের পক্ষ থেকে শ্রমিকসহ কারখানা হস্তান্তরের দাবি জানানো হলে সেবিষয়ে ও কোন সিদ্ধান্ত জানানো হয়নি।
 

বক্তারা বলেন, অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের এই ন্যায্য আন্দোলনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতৃত্বে ১০টি ট্রেড ইউনিয়নের শ্রমিকেরা একাত্ম আছেন। ৩০০ শ্রমিকের ন্যায্য পাওনা না বুঝিয়ে মালিক কারখানা হস্তান্তর করতে পারেন না। আর স্ক্যান সিমেন্টের কাছে বিক্রি হলে সিমেন্ট উৎপাদনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই শ্রমিকদের নিয়েই সেই উৎপাদন চালানো সম্ভব। নেতৃবৃন্দ অবিলম্বে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবি জানান এবং সেই লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস বাংলাদেশ' ক্যাম্পেইন অনুষ্ঠিত

news image

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিদর্শন

news image

আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের

news image

বিসিসি-র ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি জাহান্দার আলী

news image

জামালপুরে সড়ক দূঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

news image

দেওয়ানগঞ্জে ৭৭০ পরিবারের ভাগ্যবদল: ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

news image

বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ

news image

অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ

news image

বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

news image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!

news image

জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু