মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার ২৩ সেপ্টেম্বার ২০২৬ ০৭:০৪ পি.এম
মালয়েশিয়ায় ডিসিসিআই প্রতিনিধি দল: বাণিজ্য বৃদ্ধিতে ড. মুহিব্বুল্লাহ শাহিনের অংশগ্রহণ
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর উদ্যোগে মালয়েশিয়া সফররত ব্যবসায়ী প্রতিনিধি দলে সদস্য হিসেবে অংশ নিয়েছেন ড. মুহিব্বুল্লাহ শাহিন।
২২ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থানকালে প্রতিনিধি দলটি দেশটির বিভিন্ন ব্যবসায়ী ও উদ্যোক্তার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করবে।
পাশাপাশি মালয়েশিয়ার ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরকালে ড. মুহিব্বুল্লাহ শাহিন বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য মালয়েশিয়ার বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময়ে অংশ নিচ্ছেন।
এছাড়া প্রতিনিধি দলটি ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য “Malaysia International Halal Showcase (MIHAS) 2026”-এ অংশ নেবে। সেখানে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হবে।
ড. মুহিব্বুল্লাহ শাহিন বলেন, “বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।”
তিনি মনে করেন, এ ধরনের আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিনিধি দলে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন বাজার, অংশীদারিত্ব ও বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মালয়েশিয়ায় ডিসিসিআই প্রতিনিধি দল: বাণিজ্য বৃদ্ধিতে ড. মুহিব্বুল্লাহ শাহিনের অংশগ্রহণ
ইন্দো-বাংলা কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান ডা. মনীষা চক্রবর্তীর
পাট খাতে নতুন অধ্যায়: ২০২৬-২০৩১ অ্যাকশন প্ল্যানে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য
ইসলামপুরে পাটের বাম্পার ফলন ও রেকর্ড দাম: খরচ বাড়লেও কৃষকের মুখে হাসি
"ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পাঁয়তারা; শহীদের রক্তের সাথে বেইমানি: বরিশালে তেল-গ্যাস রক্ষা কমিটির সমাবেশ"
বরগুনায় এনএসএস’র কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত
বিষখালী নদীতে ইলিশের তীব্র সংকট: বরগুনার বেতাগীতে জেলেদের চরম দুর্দশা
মাদারগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস বাংলাদেশ' ক্যাম্পেইন অনুষ্ঠিত
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিদর্শন
আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের
বিসিসি-র ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি জাহান্দার আলী
জামালপুরে সড়ক দূঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
দেওয়ানগঞ্জে ৭৭০ পরিবারের ভাগ্যবদল: ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ
অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ
বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!
জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু