মোঃ আশিকুজ্জামান, স্টাফ রিপোর্টার ০৬ জুলাই ২০২৬ ০৯:১১ পি.এম
রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি জাহান্দার আলী
০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রোজ সোমবার সকালে উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ "সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজৈর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।
সোমবার সকালে বিআরডিবি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্তর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিআরডিবি’র চেয়ারম্যান আবুল হাসান খান। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদারীপুর- ২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া।
দিবসটি উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিআরডিবি’র চেয়ারম্যান আবুল হাসান খান, রাজৈর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু ও মোঃ আরিফ হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নাই। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই গ্রামীণ উন্নয়নে বিআরডিবি’র বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরো বেগবান করতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভার পাশাপাশি পুরস্কার প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়। রাজৈর উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিআরডিবি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সমিতি ও দলের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি জাহান্দার আলী
জামালপুরে সড়ক দূঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
দেওয়ানগঞ্জে ৭৭০ পরিবারের ভাগ্যবদল: ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ
অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ
বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!
জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু