বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার। ২৩ জুলাই ২০২৬ ১২:০৭ এ.এম

আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের

২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার ঢাকায় “বাংলাদেশের পাটখাতের কৌশলগত অর্থনৈতিক কূটনীতি ও রপ্তানি সম্প্রসারণ” 
শীর্ষক সমন্বয় সভায় মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি এবং মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি দুই মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং অচিরেই একটি ভিন্ন মাত্রার আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজনের ঘোষণা দেন। উভয় মন্ত্রণালয়ের সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তা, পাট অধিদপ্তর, পাটশিল্প, গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

 

সভার শুরুতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটশিল্পকে পুনরুজ্জীবীত করার বর্তমান সরকারের অঙ্গীকার পূর্নব্যক্ত করেন এবং পাটখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সোনালী আঁশের সোনালী দিন ফিরিয়ে আনতে “পাট ও পাটজাত পণ্যের প্রদর্শনী”-এর গুরুত্ব তুলে ধরেন। বিশেষভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটশিল্পের উন্নয়নে বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলির সহায়তায় অর্থনৈতিক কূটনীতির উপর জোর দেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আজকের বিশেষ উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন এবং এবং পাটের  উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং পাটের নতুন বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে সরকারের দুই মন্ত্রণালয় এবং বেসরকারি খাতের সমন্বয়ের উপর জোর দেন।

 

সভায় সিদ্ধান্ত হয় যে  দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে “যৌথ কার্যনির্বাহী গ্রুপ’ জাতীয় পর্যায়ে পাট প্রদর্শনীর জন্য কর্মপন্থা ঠিক করা, পাট শিল্পের উন্নয়নে বাণিজ্য বাধা দূরীকরণ, পাটের জন্য গবেষণাকেন্দ্র স্থাপন ও এই শিল্পে সংশ্লিষ্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং মিল-আধুনিকায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে।

 

এছাড়া, প্রস্তাবিত আন্তর্জাতিক পাট এক্সপো (International Jute Expo)-তে দেশী বিদেশী ক্রেতা, গবেষক ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। অধিকন্তু, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে পাটের বাধ্যতামূলক ডিসপ্লে সেন্টার ও গিফট শপ স্থাপন ,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটজাত স্কুল ব্যাগ তৈরির প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং পাটবীজের আমদানিনির্ভরতা কাটিয়ে উঠতে আগামী ৩ বছরের মধ্যে দেশীয় উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে পূর্ণ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার বিষয়ে সভায় আলোচনা হয়।

 

উভয় মন্ত্রণালয় পাটকে একটি আধুনিক শিল্পে রূপান্তর, কৃষকের জন্য ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং বাংলাদেশকে জলবায়ুবান্ধব পাট-সমাধানের একটি বিশ্বস্ত বৈশ্বিক উৎস হিসেবে প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের

news image

বিসিসি-র ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি জাহান্দার আলী

news image

জামালপুরে সড়ক দূঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

news image

দেওয়ানগঞ্জে ৭৭০ পরিবারের ভাগ্যবদল: ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

news image

বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ

news image

অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ

news image

বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

news image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!

news image

জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু