বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৩ জুলাই ২০২৬ ০৮:২৬ পি.এম
ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সুবিধাবঞ্চিত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ছাগল বিতরণ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের প্রথম ধাপে উপজেলার ১২০ জন সুফলভোগীর হাতে ছাগল তুলে দেওয়া হয়। ৩ জুলাই শুক্রবার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হচ্ছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন- সরকার সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ছাগল পালন একটি লাভজনক ও সহজলভ্য আয়ের উৎস।
এ ধরনের সহায়তা কাজে লাগিয়ে সুবিধাভোগীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন। তিনি বিতরণ করা ছাগল গুলোর যথাযথ পরিচর্যা ও পরিকল্পিতভাবে পালন করার জন্য সুফল ভোগীদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহ জামান খান তুহিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মনিবুর রহমান মনির, উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, এ প্রকল্পের আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে ৭৭০ জন সুফলভোগীর মাঝে মোট ১ হাজার ৫৪০টি ছাগল বিতরণ করা হবে।
দেওয়ানগঞ্জে ৭৭০ পরিবারের ভাগ্যবদল: ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ
অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ
বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!
জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু