মোঃ শাহীন খান, স্টাফ রিপোর্টার ২৪ জুলাই ২০২৬ ১১:২৭ পি.এম
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিদর্শন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্থাপিতব্য ‘চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (CEIZ)-এর উন্নয়ন কাজের বহুল কাঙ্ক্ষিত ‘গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি’ আগামী ২৭ জুলাই ২০২৬, সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেগা প্রকল্পের ভিত্তিপোড়ন অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বৃহস্পতিবার (২৩ জুলাই) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম-এর পুলিশ সুপার জনাব মাহমুদা বেগম আনোয়ারার কর্ণফুলী জোনস্থ প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সম্ভাব্য আগমন ও উপস্থিতি উপলক্ষে উচ্চপর্যায়ের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় সিইআইজেড (CEIZ) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA)-এর ঊর্ধ্বতন প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠানস্থলের ট্রাফিক ব্যবস্থাপনা, ভিভিআইপিদের (VVIP) সার্বিক নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “অর্থনৈতিক অঞ্চলটি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিতি থাকবে। তাই সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।”
উক্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব মোঃ আমিরুল ইসলাম, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব জুনাইদ কাওছার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সিরাজুল ইসলাম।
এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম-এর সহকারী পুলিশ সুপার জনাব আরাফাতুন নূর বাঁধন, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ারুল আজীম মজুমদার এবং কোরিয়ান ইপিজেড (KEPZ) ক্যাম্পের ইনচার্জ জনাব গোলাম নবী শেখসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে উঠলে এই অঞ্চলে চীনা বিনিয়োগের পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। আগামী সোমবার অনুষ্ঠিতব্য এই গ্রাউন্ড ব্রেকিং সারেমনিকে ঘিরে এখন পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ও প্রস্তুতিমূলক কর্মকাণ্ড জোরদার করা হয়েছে।
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিদর্শন
আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের
বিসিসি-র ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি জাহান্দার আলী
জামালপুরে সড়ক দূঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
দেওয়ানগঞ্জে ৭৭০ পরিবারের ভাগ্যবদল: ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ
অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ
বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!
জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু