বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৭ জুন ২০২৬ ০৬:০৩ পি.এম

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

জামালপুর জেলার  দেওয়ানগঞ্জ উপজেলার  পাররামরামপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন রবিবার  দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উন্মুক্ত এ বাজেট সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনছার আলী।

 

সভায় চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জেকে আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৮শ টাকার বাজেট উপস্থাপন করেন। তিনি বলেন, গত অর্থ বছরের তুলনায় এবারের বাজেট প্রায় ৯ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। আগামী অর্থ বছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৮শ টাকা।
 

 

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি সকলের সহযোগিতায় একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।উন্মুক্ত বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম ফর্সা, ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।
 

 

সভায় উপস্থিত বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি আগামী অর্থ বছরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।উন্মুক্ত বাজেট সভা শেষে উপস্থিত জনসাধারণের মতামত গ্রহণ করা হয় এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের

news image

বিসিসি-র ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি জাহান্দার আলী

news image

জামালপুরে সড়ক দূঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

news image

দেওয়ানগঞ্জে ৭৭০ পরিবারের ভাগ্যবদল: ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

news image

বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ

news image

অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ

news image

বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

news image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!

news image

জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু