বৃহস্পতিবার ০৬ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান, স্টাফ রিপোর্টার ০৫ আগষ্ট ২০২৬ ১১:০৬ পি.এম

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বেলা ১১ ঘটিকায় বিভাগীয় ও জেলা প্রশাসন, খুলনার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার, আহত এবং জুলাই যোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস কে আজিজুল বারী, মাননীয় সংসদ সদস্য, খুলনা-৪ এবং অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদুর রহমান, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা।

 

পুলিশ কমিশনার মহোদয় ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস স্মরণে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ ও সামনে থাকা শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং অকুতোভয় জুলাই যোদ্ধাগণ, সকলকে আন্তরিক সম্মান প্রদর্শন ও রক্তিম সালাম জানান, একইসাথে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

 

কেএমপি কমিশনার মহোদয় আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলো তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের সাহস, আত্মত্যাগ ও দৃঢ় অঙ্গীকার ছিল অসাধারণ। সে সময় নিরীহ মানুষের প্রাণহানির মতো হৃদয়বিদারক ঘটনাও তিনি প্রত্যক্ষ করেছেন, যা তাঁকে গভীরভাবে মর্মাহত করে। অসংখ্য শহীদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের ত্যাগ-তিতিক্ষার বিনিময়েই আজকের এই মুক্ত পরিবেশ অর্জিত হয়েছে, যা কখনোই বিস্মৃত হওয়ার নয়।

 

"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যেকে হৃদয়ে ধারণ করে তিনি আরও বলেন, খুলনা মহানগরে দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। নগরবাসীর সম্মিলিত সহযোগিতায় খুলনাকে আরও সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ নগর হিসেবে গড়ে তুলতে খুলনা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব শফিকুল আলম তুহিন,পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি), জনাব মনিরুজ্জামান মনি, চেয়ারম্যান, খুলনা ওয়াসা, জনাব মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির  সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

news image

জামালপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়

news image

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি

news image

সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন

news image

জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা

news image

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

news image

বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

news image

এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ

news image

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

news image

বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

news image

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

news image

মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

news image

চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন

news image

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

news image

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!

news image

গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ

news image

মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন

news image

জামালপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে ​পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি