মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২২ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৪৫ পি.এম

দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে মাদকবিরোধী এক অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুস্তম আলী (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধ স্বীকার করায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আজ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামে পরিচালিত একটি বিশেষ অভিযানে মাদকসহ তাকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামে রুস্তম আলীর বসতবাড়িতে মাদকবিরোধী এই সারপ্রাইজ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে তার বাড়ি থেকে ২৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও মাদক সেবন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি ফয়েল পেপার এবং ১৫টি গ্যাস লাইটার উদ্ধার করে জব্দ করা হয়েছে। আটককৃত রুস্তম আলী বাঘারচর গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে।

 

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। আটককৃত আসামী তার বিরুদ্ধে আনীত মাদক সেবন ও বিক্রির অভিযোগ স্বীকার করায় তাকে আইনের আওতায় এনে সাজা প্রদান করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১) ধারার (ঘ) দফা লঙ্ঘনের অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৬(১) সারণির ১৭ ধারা অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সাজাপ্রাপ্ত আসামীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে মাদকবিরোধী কঠোর অবস্থান বজায় থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরণের ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এই সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং মাদক মুক্ত এলাকা গঠনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

আরও খবর

news image

দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল

news image

রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার

news image

নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে

news image

নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩

news image

রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড

news image

বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার

news image

সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

news image

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মতলবে যায়যায়দিন প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

news image

মাদারগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: আসামি জামিনুরের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

news image

বরিশালে নিজ বাসা থেকে আইনজীবী সহকারী নুরুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার: নেপথ্যে পরকীয়া সন্দেহ

news image

জামালপুর জেলা পুলিশের অভিযান: মাদক ও অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৯

news image

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে

news image

মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা

news image

মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র‌্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি

news image

দেওয়ানগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

news image

মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

news image

দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪

news image

বকশীগঞ্জে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবক আসলামের যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা

news image

দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ

news image

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

news image

মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানি গ্রেফতার

news image

শ্রীবর্দী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান জব্দ করল ৩৯ বিজিবি

news image

চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য

news image

মাদারীপুরে বোমা বিস্ফোরণ: গোপণে চিকিৎসা নিতে গিয়ে ফরিদপুরে ধরা খেলেন মিজান

news image

জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

news image

দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: ডিবির অভিযানে মাদক কারবারি পলাতক

news image

বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার

news image

বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার