রবিবার ১৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১১ সেপ্টেম্বার ২০২৬ ০৮:৫২ পি.এম

দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪ দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে দেড় লাখ টাকা লুটপাট ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

 

শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মাদারেরচর মাস্টারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন— মাদারেরচর মাস্টারপাড়া এলাকার মনি খাতুন (৫০), শাহাদত হোসেন (৩০), শাহজাহান (৬০) এবং শহীদ মিয়া (৬৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মো: ফরহাদের পরিবারের সাথে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিপক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় ফরহাদের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের সদস্য দুলু মিয়াকে শারীরিক নির্যাতন ও মারধর করে গুরুতর জখম করে।

 

একপর্যায়ে হামলাকারীরা ঘর থেকে গরু বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় (জিআর মামলা নং ৫৫/২৬)।

 

মামলা দায়েরের পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল শুক্রবার ভোরে মাদারেরচর এলাকায় অভিযান পরিচালনা করে। সফল এই অভিযানে পরোয়ানাভুক্ত চার আসামিকে নিজ এলাকা থেকেই গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: তোফাজ্জল হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা ও আদালতের পরোয়ানা ছিল। শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের জামালপুর জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা

news image

মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র‌্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি

news image

দেওয়ানগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

news image

মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

news image

দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪

news image

বকশীগঞ্জে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবক আসলামের যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা

news image

দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ

news image

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

news image

মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানি গ্রেফতার

news image

শ্রীবর্দী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান জব্দ করল ৩৯ বিজিবি

news image

চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য

news image

মাদারীপুরে বোমা বিস্ফোরণ: গোপণে চিকিৎসা নিতে গিয়ে ফরিদপুরে ধরা খেলেন মিজান

news image

জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

news image

দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: ডিবির অভিযানে মাদক কারবারি পলাতক

news image

বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার

news image

বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার

news image

মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে

news image

মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার

news image

মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার

news image

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

news image

১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক

news image

মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার

news image

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ

news image

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

news image

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

news image

সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা সহ এক জন গ্রেপ্তার

news image

বরিশাল এয়ারপোর্ট থানায় গোয়েন্দা পুলিশের অভিযান: ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১