শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ৩০ জুন ২০২৬ ০৯:৩০ পি.এম
পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বরগুনার পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পাথরঘাটা উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস'র বাস্তবায়নে ও একশনএইড এর সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল। এনএসএস'র পরিচালক (ফিল্ড অপারেশন) জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিনাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার মো: রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধি ফাতিমা ইয়াসমিন প্রমুখ।
সংলাপে দুর্যোগ ঝুঁকি হ্রাস, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় আশ্রয়কেন্দ্র দ্রুত চালু করা, যুব ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সক্রিয় ভূমিকা মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য নিয়মিত মহড়া, সচেতনতামূলক কার্যক্রম এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
দক্ষিণ কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান
পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান
বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া
সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন
পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই
বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত
সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি
ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।
জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত
জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত
জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে