বুধবার ১৯ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আবহাওয়া ও জলবায়ু

দক্ষিণ কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান

দক্ষিণ কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান দক্ষিণ কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান

বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ কালিবাড়ি এলাকায় টেকসই সুইচগেট নির্মাণ ও বেড়িবাঁধ সংস্কারের দাবিতে যুব নেতৃত্বে ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় দক্ষিণ কালিবাড়ি এলাকায় নবধারা যুব সংঘের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী অংশ নেন।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, দক্ষিণ কালিবাড়ি এলাকায় একটি টেকসই সুইচগেট না থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে কৃষিকাজে পানি নিয়ন্ত্রণে সমস্যার কারণে কৃষকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই দ্রুত একটি টেকসই সুইচগেট নির্মাণের দাবি জানান তারা।

 

স্থানীয় ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী তরিকুল ইসলাম বলেন, “এই স্থানে একটি টেকসই সুইচগেট নির্মাণ করতে হবে। এটি এই এলাকার মানুষের প্রাণের দাবি। সুইচগেট নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।”

 

নবধারা যুব সংঘের সভাপতি আলফি স্বাগতম বক্তব্যে বলেন, “এনএসএস ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় নবধারা যুব সংঘের আয়োজনে আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—এই সুইচগেট আমাদের সময়ের সবচেয়ে বড় দাবি। এখানে একটি টেকসই সুইচগেট নির্মাণ হলে হাজারের বেশি মানুষ উপকৃত হবে। সুইচগেট না থাকার কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দক্ষিণ কালিবাড়ির মানুষের ভোগান্তির শেষ নেই।”

 

তিনি আরও বলেন, “আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত এই স্থানে একটি টেকসই সুইচগেট নির্মাণ করে এলাকার মানুষের দুর্ভোগ দূর করা হয়। পাশাপাশি আমাদের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাহেবেরও সদয় দৃষ্টি কামনা করছি।”

কর্মসূচির শেষে দক্ষিণ কালিবাড়ি এলাকায় টেকসই সুইচগেট নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আয়োজকরা জানান, স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে যুবসমাজকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে জনসচেতনতা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হবে।

স্থান: দক্ষিণ কালিবাড়ি, পাথরঘাটা, বরগুনা
তারিখ: ১৭ আগস্ট ২০২৬
সময়: বিকেল ৩টা
আয়োজনে: নবধারা যুব সংঘ
বাস্তবায়নে: নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)
সহযোগিতায়: অ্যাকশনএইড বাংলাদেশ


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দক্ষিণ কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান

news image

পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

news image

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

news image

নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান

news image

বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া

news image

সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন

news image

পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

news image

জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

news image

বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

news image

সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি

news image

ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।

news image

জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা

news image

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত

news image

জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত 

news image

জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে