মোঃ তরিকুল ইসলাম শুভ, কলাপাড়া প্রতিনিধি ২৭ আগষ্ট ২০২৬ ০৬:৫৪ এ.এম
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিঃ মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি নেতৃবৃন্দ এবং মঞ্চের নতুন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন মঞ্চের কার্যনির্বাহী সদস্য মেজবাহউদ্দিন মাননু এবং সঞ্চালনা করেন এখন টিভির পটুয়াখালী প্রতিনিধি জসিম পারভেজ।
মতবিনিময় সভায় কলাপাড়ার পরিবেশ, জলবায়ু, জনস্বার্থ ও স্থানীয় জনগণের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন মঞ্চের নবনির্বাচিত সভাপতি মনোয়ারা বেগম, কার্যনির্বাহী সদস্য অমল মুখার্জী; সহ-সভাপতি কবির তালুকদার, সাধারণ সম্পাদক এস. এম. মোশারফ হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কর্মকার রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোসাঃ দুলালী ।
এছাড়াও আলোচনায় অংশ নেন কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক ঝুনু কবির, সদস্য এনামুল হক, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র শিক্ষক নুরুল হক, সাংস্কৃতিক কর্মী মোস্তফা জামান সুজন এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এ সময় কলাপাড়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
সভায় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন কমিটির নেতৃত্বে কলাপাড়ার পরিবেশ, জনস্বার্থ, জলবায়ু ন্যায়বিচার এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় আরও কার্যকর ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নতুন কমিটিঃ
সভাপতি: মনোয়ারা বেগম
সহ-সভাপতি: কবির তালুকদার
সাধারণ সম্পাদক: এস. এম. মোশারফ হোসেন মিন্টু
যুগ্ম সাধারণ সম্পাদক: মিলন কর্মকার রাজু
সাংগঠনিক সম্পাদক: মোঃ নজরুল ইসলাম
দপ্তর সম্পাদক: আমিনুল ইসলাম
অর্থ সম্পাদক: শুভ্রা চক্রবর্তী
পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক: মোসাঃ দুলালী
কার্যনির্বাহী সদস্য:
১. শাহাদাত হোসেন বিশ্বাস
২. মেজবাহউদ্দিন মাননু
৩. নেছার উদ্দিন আহমেদ টিপু
৪. অমল মুখার্জী
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ
পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!