বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ১৩ অক্টোবার ২০২৫ ০১:৩৯ পি.এম
জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার দুই সহোদরা কেকা আর কুহুর ইতিবাচক সমাজসচেতনতার ডাক পৌঁছে গেছে সারা বিশ্বে। তারা দুই সহোদরা। কারিমা ফেরদৌসী কেকা ও কাশফিয়া জান্নাত কুহু নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন সংগঠন আয়োজিত ‘শিশুদের নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর মনোনয়ন পেয়েছে।
কারিমা ফেরদৌসী কেকা বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা, জলবায়ু ন্যায়বিচার ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ মনোনয়ন পেয়েছে।
অপরদিকে কাশফিয়া জান্নাত কুহু গ্রামাঞ্চলে বাল্যবিবাহ রোধ ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক মনোনয়ন পেয়েছে।
সংস্থাটি তাদের ওয়েবসাইটে এ মনোনয়নের তথ্য প্রকাশ করেছে। এ বছর বিশ্বজুড়ে ২০০ জন শিশুকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ১১ নম্বরে রয়েছে কাশফিয়া জান্নাত কুহু এবং ২৯ নম্বরে রয়েছে কারিমা ফেরদৌসী কেকা।
সংস্থাটি প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশু অধিকার রক্ষায় কাজের সাথে জড়িত শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।
কারিমা ফেরদৌসী কেকা ঢাকার এ কে এম রহমত উল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কাশফিয়া জান্নাত কুহু ঢাকার বাড্ডা এলাকায় রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের কুমারপাড়া এলাকার শিক্ষক দম্পতি কাইয়ুম হিলালী মাইকেল ও শিউলী খাতুনের কন্যা।
কাইয়ুম হিলালী মাইকেল ঢাকার মগবাজার এলাকায় নজরুল শিক্ষালয়ের সহকারী শিক্ষক এবং শিউলী খাতুন ঢাকার বাড্ডা এলাকায় বেরাইদ মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।
পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান
বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া
সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন
পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই
বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত
সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি
ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।
জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত
জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত
জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে