বুধবার ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আবহাওয়া ও জলবায়ু

সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৩ মে ২০২৬ ০২:৩৭ পি.এম

প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি

প্লাস্টিক ও পলিথিন বর্জ্য বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি' এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় সুন্দরবন রক্ষায় সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেল ৪টায় পাথরঘাটা আধুনিক ডাকবাংলো মিলনায়তনে সুন্দরবন সাংবাদিক ফোরাম, বরগুনার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বরগুনা জেলায় বিভিন্ন উপজেলার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি মনির হোসেন কামাল। তিনি বলেন, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। অথচ প্রতিনিয়ত প্লাস্টিক ও পলিথিন দূষণ, নদী-খালে বর্জ্য ফেলা, বনাঞ্চলে অপরিকল্পিত পর্যটন এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব বর্জ্য নদী ও খালে জমে পানিপ্রবাহ ব্যাহত করছে এবং সামুদ্রিক প্রাণী ও মৎস্যসম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষায় ১১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- সুন্দরবনের উপকূলীয় এলাকায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধে কঠোর অভিযান পরিচালনা, নদী ও খালে বর্জ্য ফেলা বন্ধে নজরদারি বৃদ্ধি, পর্যটন এলাকায় ডাস্টবিন ও বর্জ্য সংগ্রহ ব্যবস্থা চালু, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, বাজার ও জনসমাগমস্থল প্লাস্টিকমুক্ত ঘোষণা, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ব্যবস্থা চালু করা।

 

সংবাদ সম্মেলন আগে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সুন্দরবন ও উপকূলীয় পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, সুন্দরবন রক্ষা করা মানে উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষা করা। তাই পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনিক তৎপরতাও বাড়াতে হবে। অনুষ্ঠানে সুন্দরবন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া

news image

সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন

news image

পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

news image

জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

news image

বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

news image

সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি

news image

ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।

news image

জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা

news image

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত

news image

জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত 

news image

জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে