শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ৩১ মে ২০২৬ ০৮:১৮ পি.এম
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় ‘পরিবেশ রক্ষায় তরুণদের দায়িত্ব’ শীর্ষক এক ব্যতিক্রমী চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সংগঠন ‘তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা’র উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৩১ মে) পাথরঘাটা নতুন বাজার বিএফডিসি সড়কের বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বয়সী শিশু-কিশোরেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীরা তাদের তুলির আঁচড়ে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, দূষণমুক্ত পৃথিবী গঠন এবং জলবায়ু পরিবর্তনের সচেতনতা বিষয়ক নানা চিত্র ফুটিয়ে তোলে।
চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী মহিউদ্দিন এসমে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সমাজকর্মী মেহেদী সিকদার, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন এবং সাংবাদিক সোহেল মল্লিক। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মুনিম চৌধুরী।
তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সভাপতি শোয়েব তাসিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা জলবায়ু সংকটের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান বিশ্বে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, ব্যাপক হারে বৃক্ষরোপণ, ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এখন থেকেই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় চমৎকার পারফরম্যান্স করে হাফসা ইসলাম প্রথম, সুমাইয়া দ্বিতীয় এবং জান্নাতি জুঁই তৃতীয় স্থান অর্জন করে। পরে অতিথিরা বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে আগামীতেও পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ততা আরও বাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত
সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি
ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।
জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত
জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত
জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে