বিজয় বারিক, স্টাফ রিপোর্টার ১০ জুন ২০২৬ ১১:৩৭ পি.এম
বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন নিয়ন্ত্রণ এবং শহরের খাল ও জলাশয় দূষণ, দখল ও ভরাট রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে ‘বরিশালের পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ’-এর আয়োজনে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
নগরীর পরিবেশগত বিপর্যয় রোধে তিনি উপস্থিত নাগরিক প্রতিনিধিদের বিভিন্ন পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তারা নগরীর অস্তিত্ব রক্ষায় খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর এবং নির্বাহী প্রকৌশলী মোঃ মকসুমুল হাকিম রেজা।
প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সফিক ও মোঃ গোলাম কিবরিয়া। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নকশাকার মোঃ পারভেজ খান, সেইন্ট বাংলাদেশের পরিচালক জাহাঙ্গীর কবির, পরিবেশ আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দীন মানিক (বীর প্রতীক) এবং সবুজ আন্দোলনের আহ্বায়ক কাজী মিজানুর রহমানসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও জলাশয় ভরাটের ফলে বরিশাল নগরী আজ পরিবেশগত সংকটের মুখোমুখি। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়া এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নগরবাসীকে ঝুঁকির মধ্যে ফেলছে। এ সংকট উত্তরণে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও নাগরিক সমাজের সম্মিলিত ও কার্যকর উদ্যোগের কোনো বিকল্প নেই।
প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত সকলের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বরিশালকে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত
সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি
ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।
জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত
জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত
জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে