বুধবার ২৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র‌্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি

মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র‌্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র‌্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ শুধু পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মতলব উত্তর থানার আয়োজনে ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে মাদকবিরোধী র‌্যালি ও পথসভায় তিনি এসব কথা বলেন।


পথসভায় ফতেপুর পূর্ব ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বক্তারা মাদক কারবার, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি ও অন্যান্য অপরাধের বিষয় পুলিশের নজরে আনেন। একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক এখন আর কোনো একক সমস্যা নয়। এটি শুধু পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদকের বিস্তার রোধে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি ব্যাপক সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব। অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য মতলব উত্তরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনগণের সহযোগিতা প্রয়োজন। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।


মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাকের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, ‘ধূমপানমুক্ত বাংলাদেশ চাই’ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, লুধুয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, লুধুয়া মাদ্রাসার সুপার মাওলানা জসিম উদ্দিন খন্দকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদার এবং মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার।
 

পবিত্র কোরআন মাজীদ থেকে তেলাওয়াত করেন আরাফাত ইসলাম।
 

আরও খবর

news image

দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল

news image

বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

news image

জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা

news image

মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান

news image

ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা

news image

দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

news image

উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার

news image

রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার

news image

মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ

news image

পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার

news image

বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান

news image

দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে

news image

বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর

news image

বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার

news image

জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার

news image

বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ

news image

বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য

news image

রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪