বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৪ এপ্রিল ২০২৬ ০৩:৪৮ পি.এম
ইসলামপুরে কৃষকদের ডিজিটাল ভাগ্যোন্নয়নে কৃষক কার্ড উদ্বোধন: প্রতিমন্ত্রী মিল্লাত
জামালপুরের ইসলামপুরে কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং কৃষি উপকরণ সহজলভ্য করতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৪ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে উদ্বোধনের পর স্থানীয়ভাবে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি তার বক্তব্যে সরকারের উন্নয়ন দর্শনের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, "আমাদের বর্তমান সরকারের বয়স এখনো দুই মাস পূর্ণ হয়নি, মাত্র দেড় মাসের কিছু বেশি সময় পার হয়েছে। তবে এই অল্প সময়ের মধ্যেই আমরা নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অত্যন্ত আন্তরিকভাবে কাজ শুরু করেছি।"
তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় সারা দেশে যে উন্নয়নযজ্ঞ চলছে, তার মূল লক্ষ্য হলো দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন। বাংলাদেশের মানুষ আর আগের অবস্থায় থাকবে না; কৃষক থেকে শুরু করে সব শ্রেণির মানুষ সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে বসবাস করবে—এটাই আমাদের অঙ্গীকার।
প্রতিমন্ত্রী মিল্লাত জানান, প্রকৃত কৃষকরা যাতে সার, বীজ এবং অন্যান্য সরকারি কৃষি সুবিধা সরাসরি কোনো মধ্যসত্বভোগী ছাড়াই পেতে পারেন, সেজন্য এই ডিজিটাল কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলার সকল প্রকৃত কৃষককে এই কার্ড প্রদান করা হবে। এটি কৃষকদের পরিচয়পত্র হিসেবে কাজ করার পাশাপাশি কৃষিঋণ ও ভর্তুকি প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ও স্থানীয়ভাবে বিশেষ অতিথি হিসেবে আরও যুক্ত ছিলেন -
জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগের ফলে ইসলামপুর তথা জামালপুরের কৃষি খাতে এক নতুন বিপ্লব সূচিত হবে এবং প্রান্তিক কৃষকরা সরাসরি রাষ্ট্রের সুযোগ-সুবিধার আওতায় আসবে।
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!
গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ
মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত