মঙ্গলবার ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কৃষি

বকশীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২২ জুন ২০২৬ ১০:১৩ পি.এম

বকশীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত বকশীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

জামালপুর জেলার  বকশীগঞ্জ উপজেলার  কৃষিকে আধুনিকায়ন এবং পুষ্টিমান নিশ্চিতকরণের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সোমবার (২২ জুন) বকশীগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।

 

 

অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

 

বক্তারা বলেন- ‘পার্টনার’ প্রকল্প কেবল উৎপাদন বৃদ্ধি নয়, বরং কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনে সক্ষম করে তুলছে। এটি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি দীর্ঘমেয়াদী টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বকশীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

news image

পরিবার বনাম ভালোবাসা: রৌমারীতে কিশোর-কিশোরীর বিচ্ছেদ ও এক না বলা গল্পের সমাপ্তি

news image

মাদারীপুরে জনপ্রিয় বিউটি ব্র্যান্ড White Pearl-এর দ্বিতীয় শোরুম উদ্বোধন

news image

শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করা হলো সাংবাদিক শফিক জামান লেবুকে

news image

ইসলামপুর রেলস্টেশনে ভবঘুরে শিশু শ্রাবণের অবিশ্বাস্য জীবনসঙ্গী দুই বেওয়ারিশ কুকুর!

news image

জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী; স্কুলছাত্রীসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ

news image

"এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার"

news image

জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় যুবদের দক্ষতা উন্নয়নে বিষয়ক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত

news image

কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত

news image

রাজপথের সাহসী সৈনিক ইশরাক - নুসরাত এর বাগদান সম্পন্ন

news image

 একটি বিশেষ গুরুত্বপূর্ন সতর্কতা বাণী!

news image

প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার  অদম্য তরুণী হয়ে ওঠার গল্প 

news image

পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি 

news image

শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু

news image

জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়