বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১২ এপ্রিল ২০২৬ ১০:৫৪ পি.এম
সাংবাদিক শফিক জামান মৃত্যুবার্ষিকী
জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং এনটিভি ও বাংলাদেশ প্রতিদিন-এর প্রয়াত বিশিষ্ট সাংবাদিক শফিক জামান লেবুর ৭ম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) বাদ যোহর পৌর এলাকার হাটচন্দ্রা (মিয়াবাড়ি বাজার) সংলগ্ন জামিয়া আশরাফিয়া জাহেদা লুৎফর কওমী মাদ্রাসায় অনলাইন নিউজ পোর্টাল Jamalpurnews24.com-এর আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক শফিক জামান লেবু ছিলেন জামালপুরের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়াও Jamalpurnews24.com-এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সোহেল রহমান রিপন, সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক সাইমুম সাব্বির শোভনসহ জেলার শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শফিক জামান লেবু কেবল একজন সাংবাদিক ছিলেন না; তিনি ছিলেন একাধারে কবি, লেখক এবং দক্ষ সংগঠক। তাঁর হাত ধরেই জামালপুরে আধুনিক সাংবাদিকতার প্রসার ঘটে এবং অর্ধ শতাধিক সাংবাদিক জাতীয় গণমাধ্যমে যুক্ত হয়ে বর্তমানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০১৯ সালের ১২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিলেও তিনি তাঁর কাজের মাধ্যমে প্রতিটি গণমাধ্যমকর্মীর হৃদয়ে বেঁচে আছেন।
স্মরণসভায় অন্যান্যদের মধ্যে যমুনা টেলিভিশনের সাংবাদিক সাগর ফরাজী, স্টার নিউজের আলমগীর হোসেন, দেশ রূপান্তরের মাহফুয়েল আলম (ময়না আকন্দ) এবং Banglatoday24.com-এর সম্পাদক মো: হাফিজুর রহমানসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
শফিক জামান লেবুর আদর্শ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জামালপুরের তরুণ সাংবাদিকদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর এই প্রয়াণ দিবসে জামালপুরের সাংবাদিক সমাজ শোকাতুর হৃদয়ে তাঁকে স্মরণ করে এবং তাঁর রেখে যাওয়া পথ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করে।
শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করা হলো সাংবাদিক শফিক জামান লেবুকে
ইসলামপুর রেলস্টেশনে ভবঘুরে শিশু শ্রাবণের অবিশ্বাস্য জীবনসঙ্গী দুই বেওয়ারিশ কুকুর!
জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী; স্কুলছাত্রীসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ
"এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার"
জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবদের দক্ষতা উন্নয়নে বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত
রাজপথের সাহসী সৈনিক ইশরাক - নুসরাত এর বাগদান সম্পন্ন
একটি বিশেষ গুরুত্বপূর্ন সতর্কতা বাণী!
প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার অদম্য তরুণী হয়ে ওঠার গল্প
পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি
শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু
জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়