শনিবার ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কৃষি

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার  বকশীগঞ্জ উপজেলার  জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।১৮ জুন বৃহস্পতিবার  দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

 

মেলার উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক, নার্সারি মালিক ও উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত নানা জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শন করেন। স্টল গুলোতে আম, লিচু, কাঁঠাল, কলা, পেয়ারা, পেঁপে, আনারস, তরমুজ, লটকন, জাম, জামরুল, লেবু, মাল্টা, কমলা, ড্রাগন ফল, সফেদা, আমড়া, বেল, নারিকেল, তাল, বরই ও করমচাসহ বিভিন্ন মৌসুমি ও অপ্রচলিত ফল স্থান পায়।

 

মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন- মানুষের পুষ্টি চাহিদা পূরণে ফলের ভূমিকা অপরিসীম। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

 

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ ফল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি জনমনে পুষ্টি সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

news image

পরিবার বনাম ভালোবাসা: রৌমারীতে কিশোর-কিশোরীর বিচ্ছেদ ও এক না বলা গল্পের সমাপ্তি

news image

মাদারীপুরে জনপ্রিয় বিউটি ব্র্যান্ড White Pearl-এর দ্বিতীয় শোরুম উদ্বোধন

news image

শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করা হলো সাংবাদিক শফিক জামান লেবুকে

news image

ইসলামপুর রেলস্টেশনে ভবঘুরে শিশু শ্রাবণের অবিশ্বাস্য জীবনসঙ্গী দুই বেওয়ারিশ কুকুর!

news image

জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী; স্কুলছাত্রীসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ

news image

"এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার"

news image

জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় যুবদের দক্ষতা উন্নয়নে বিষয়ক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত

news image

কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত

news image

রাজপথের সাহসী সৈনিক ইশরাক - নুসরাত এর বাগদান সম্পন্ন

news image

 একটি বিশেষ গুরুত্বপূর্ন সতর্কতা বাণী!

news image

প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার  অদম্য তরুণী হয়ে ওঠার গল্প 

news image

পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি 

news image

শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু

news image

জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়