শক্রবার ২৮ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে কৃষিপণ্য উৎপাদন, সঠিক বিপণন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণ প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে 'মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিচালনা' বিষয়ক একটি গুরুত্বপূর্ণ জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে জেলা কৃষি বিপণন অধিদপ্তর এই বিশেষ কর্মশালার আয়োজন করে।

জেলা কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক আফরোজা বেগম পারুল। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিপণ্য বাজারজাতকরণের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এ এল এম রেজোয়ান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উপ-পরিচালক প্রিয়তোষ রায় এবং বিসিক শিল্প নগরী জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরসহ কৃষি ও শিল্প খাতের অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

 

প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক আফরোজা বেগম পারুল বলেন, "আমাদের দেশের প্রান্তিক কৃষকেরা অত্যন্ত কষ্ট করে দিনরাত পরিশ্রমের মাধ্যমে মাঠে সোনার ফসল ফলান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ফসল কাটার পর সেই উৎপাদিত কৃষিপণ্য যখন তারা বাজারে বিক্রি করতে যান, তখন নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং অনেক ক্ষেত্রেই ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এর প্রধান কারণ হচ্ছে মাঠ পর্যায়ে মধ্যস্বত্বভোগীদের অনায্য দৌরাত্ম্য।"

তিনি আরও বলেন, "মধ্যস্বত্বভোগীরা কৃষকের কাছ থেকে কম দামে পণ্য কিনে বাজারে বড় ব্যবসায়ীদের নিকট চড়া দামে বিক্রি করে। এর ফলে একদিকে যেমন সাধারণ ভোক্তা বা ক্রেতাকে অতিরিক্ত বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হয়, অন্যদিকে প্রকৃত উৎপাদনকারী কৃষকও লাভবান হতে পারেন না। এই সমস্যা দূর করতেই সরকার মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে।"

 

আফরোজা বেগম পারুল জানান, এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো কৃষক, প্রক্রিয়াজাতকারী ও ভোক্তাদের মধ্যে সরাসরি একটি সুদৃঢ় যোগাযোগ ও সমন্বয় তৈরি করা, যেন কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষক তার পণ্য সরাসরি বাজারে বা আড়তদারের কাছে বিক্রি করতে পারেন। কোনো কারণে তাৎক্ষণিক বিক্রি করতে না পারলে বৈজ্ঞানিক উপায়ে ফসল সংরক্ষণ বা প্রক্রিয়াজাত করে পরবর্তীতে বিক্রির সুবিধাও এর মাধ্যমে নিশ্চিত করা হবে।

 

উক্ত কর্মশালায় স্থানীয় অঞ্চলের সফল কৃষক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, কৃষি পণ্য পরিবহন খাতের প্রতিনিধি এবং ভোক্তাসহ বিভিন্ন স্তরের মোট ৫০ জন অংশ নেন। অংশগ্রহণকারীরা এই সমন্বিত উদ্যোগকে স্বাগত জানিয়ে মাঠ পর্যায়ে এর দ্রুত বাস্তবায়নের দাবি জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান

news image

দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

news image

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!

news image

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ 

news image

পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

news image

নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার 

news image

সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি

news image

মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন

news image

মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

news image

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

news image

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

news image

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর   ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

news image

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

news image

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি 

news image

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা  সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

news image

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

news image

জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

news image

দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন  ও ওসি:মোঃ আনোয়ার হোসেন

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি