মঙ্গলবার ১৫ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৩ এপ্রিল ২০২৬ ০৪:১৯ পি.এম

প্রত্যয়নপত্র দেখিয়ে সহজেই তেল পাচ্ছেন দেওয়ানগঞ্জের কৃষকরা প্রত্যয়নপত্র দেখিয়ে সহজেই তেল পাচ্ছেন দেওয়ানগঞ্জের কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জে চলতি মৌসুমে কৃষি উৎপাদন ও সেচ কার্যক্রম সচল রাখতে কৃষকদের জন্য এক ব্যতিক্রমী ও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় ডিলার পয়েন্টগুলো থেকে কৃষি অফিসের প্রত্যয়নপত্রধারী প্রকৃত কৃষকদের পৃথক লাইনের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে জ্বালানি তেল (ডিজেল) সরবরাহ করা হচ্ছে। এই ব্যবস্থার ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি ছাড়াই কৃষকরা সহজেই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন।

 

 

বর্তমানে বোরো মৌসুমসহ বিভিন্ন ফসলের আবাদ চলায় গ্রামগঞ্জে সেচ কাজের জন্য জ্বালানির চাহিদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সাধারণ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে গিয়ে কৃষকদের দীর্ঘ সময় অপচয় হতো, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছিল। এই পরিস্থিতি বিবেচনা করে প্রকৃত কৃষকদের অধিকার নিশ্চিত করতে এবং কৃষি অর্থনীতিতে গতি ফেরাতে উপজেলা প্রশাসন এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।

 

 জ্বালানি সরবরাহ কার্যক্রম সরাসরি তদারকি করতে দেওয়ানগঞ্জ বাজারের বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় তিনি কৃষকদের সাথে কথা বলেন এবং বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে কি না তা যাচাই করেন।

 

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, "বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষকদের স্বার্থ রক্ষা এবং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা আমাদের দায়িত্ব। প্রকৃত কৃষকরা যাতে হয়রানিমুক্তভাবে জ্বালানি পায়, সেজন্য আমরা পৃথক লাইনের ব্যবস্থা করেছি। জ্বালানি বিতরণে কোনো ধরনের অনিয়ম, কালোবাজারি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

 

 প্রশাসনের এই তদারকি ও বিশেষ লাইনের সুবিধা পেয়ে সাধারণ কৃষকদের মাঝে ব্যাপক স্বস্তি ও সন্তোষ দেখা গেছে। স্থানীয় বেশ কয়েকজন কৃষক জানান, আগে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো, কখনো কখনো তেল না নিয়েই বাড়ি ফিরতে হতো। এখন কৃষি অফিসের প্রত্যয়নপত্র থাকায় তারা দ্রুত তেল পাচ্ছেন এবং সঠিক সময়ে সেচ দিতে পারছেন। তারা এই পদ্ধতিটি পুরো মৌসুমজুড়ে অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট মহলের মতে, প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপের ফলে দেওয়ানগঞ্জে কৃষি উৎপাদনে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটবে না এবং কৃষকরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী

news image

বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি

news image

বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া

news image

বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত

news image

ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

news image

মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর

news image

মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক

news image

বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ

news image

মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা

news image

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

news image

অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর

news image

অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল

news image

রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ

news image

মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান

news image

চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

news image

টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু

news image

বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

news image

মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

news image

বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি

news image

আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

news image

মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল

news image

মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে

news image

দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

news image

নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

news image

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা