মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৫ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৫৯ এ.এম
ডিজেলের দাম বৃদ্ধিতে সংকটে ইসলামপুরের আমন চাষিরা: সেচের অভাবে ফাটল ধানখেতে
হঠাৎ তেলের দাম বৃদ্ধি: ইসলামপুরে ফাটা মাটিতে আমনের কান্না!
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার আমন চাষিদের ওপর। আমন মৌসুমের মাঝপথে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে সেচের খরচ। বাড়তি ব্যয়ের কারণে অনেক কৃষক প্রয়োজন অনুযায়ী সেচ দিতে পারছেন না। এতে কোথাও কোথাও পানির অভাবে আমনখেতের মাটি ফেটে যাচ্ছে। সময়মতো সেচ দিতে না পারলে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি আমন মৌসুমে প্রায় ১২ হাজার ২৯৩ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। পাশাপাশি প্রায় ৭০০ হেক্টর জমিতে শাকসবজিসহ বিভিন্ন ফসল চাষ করা হয়েছে।
এসব ফসলের উৎপাদনে নিয়মিত সেচের প্রয়োজন হওয়ায় ডিজেলের দাম বৃদ্ধিতে বাড়তি চাপে পড়েছেন কৃষকেরা।
উপজেলার অনেক কৃষকরা ডিজেল চালিত সেচযন্ত্রের ওপর নির্ভরশীল। ফলে জ্বালানির দাম বাড়ায় তাঁদের উৎপাদন খরচও বেড়েছে। বাড়তি ব্যয় সামলাতে কেউ কেউ সেচের পরিমাণ কমিয়ে দিয়েছেন,আবার কোথাও সেচ বন্ধ থাকায় জমিতে পানির সংকট দেখা দিয়েছে।
পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের কৃষক আনোয়ার ইসলাম ও ফজলু মন্ডলসহ স্থানীয় কয়েকজন কৃষক জানান,ডিজেলের দাম বাড়ায় আগের তুলনায় সেচের খরচ বেড়েছে। আমন ধানের পরিচর্যার গুরুত্বপূর্ণ সময়ে অতিরিক্ত এই ব্যয় বহন করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না।
উত্তর সিরাজাবাদ এলাকার কৃষক আব্দুল বাহার মন্ডল ও আনোয়ার বলেন,সেচের ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কৃষক প্রয়োজন অনুযায়ী জমিতে পানি দিতে পারছেন না। তারা এখন বৃষ্টির আশায় অপেক্ষা করছেন। পর্যাপ্ত সেচ না দেওয়ায় ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত ফলন কমে গেলে উৎপাদন খরচও ওঠানো কঠিন হয়ে পড়তে পারে।
কৃষকেরা জানান,সেচের পাশাপাশি সার, কীটনাশক,শ্রমিক ও অন্যান্য কৃষি উপকরণের খরচও বেড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দূরবর্তী এলাকা থেকে সার ও কৃষি উপকরণ পরিবহনেও বাড়তি টাকা গুনতে হচ্ছে।
উৎপাদন ব্যয় বাড়লেও ধানের দাম সে অনুযায়ী না বাড়লে মৌসুম শেষে লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।
কৃষকদের দাবি,আমন চাষ স্বাভাবিক রাখতে সেচের খরচ সহনীয় পর্যায়ে আনা এবং কৃষি উপকরণ পরিবহন ব্যয় কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।
ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন,কম খরচে আধুনিক সেচ ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে জ্বালানি ও উৎপাদন ব্যয় কমানো সম্ভব। কৃষকদের সাশ্রয়ী ও আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন,বাড়তি সেচ খরচের চাপে আমন চাষিরা রয়েছেন। সময়মতো সেচ না পেলে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকেরা যাতে কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারেন, সে জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠ পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
ডিজেলের দাম বৃদ্ধিতে সংকটে ইসলামপুরের আমন চাষিরা: সেচের অভাবে ফাটল ধানখেতে
জামালপুরে সারের জন্য প্রহরে প্রহরে অপেক্ষা: বণ্টন বৈষম্যে বিপাকে কৃষক, ব্যাহত আমন চাষ
বাহাদুরাবাদে জলাবদ্ধতায় কয়েক হাজার বিঘা জমি, খাল খননের উদ্যোগ।
বকশীগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন: পুকুরে পোনা মাছ অবমুক্ত
দেওয়ানগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত: পোনা অবমুক্তকরণ ও সম্মাননা প্রদান
জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু।
পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত
পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে শস্য নিরাপত্তা বীমা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে সেচ প্রকল্পের ট্রান্সফরমার ও যন্ত্রপাতি চুরি, ধান চাষের মৌসুমে চরম সংকটে কৃষকরা
বরিশাল বিএম কলেজে 'গ্রীন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন'-এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৬ সম্পন্ন
বকশীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
পরিবার বনাম ভালোবাসা: রৌমারীতে কিশোর-কিশোরীর বিচ্ছেদ ও এক না বলা গল্পের সমাপ্তি
মাদারীপুরে জনপ্রিয় বিউটি ব্র্যান্ড White Pearl-এর দ্বিতীয় শোরুম উদ্বোধন
শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করা হলো সাংবাদিক শফিক জামান লেবুকে
ইসলামপুর রেলস্টেশনে ভবঘুরে শিশু শ্রাবণের অবিশ্বাস্য জীবনসঙ্গী দুই বেওয়ারিশ কুকুর!
জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী; স্কুলছাত্রীসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ
"এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার"
জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবদের দক্ষতা উন্নয়নে বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত
রাজপথের সাহসী সৈনিক ইশরাক - নুসরাত এর বাগদান সম্পন্ন
একটি বিশেষ গুরুত্বপূর্ন সতর্কতা বাণী!
প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার অদম্য তরুণী হয়ে ওঠার গল্প
পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি
শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু
জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়