সোমবার ০৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত

বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত

বগুড়ার শিবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত হয়েছে।

 শুক্রবার ৮ মে ভোরে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার  মাঝিহট্র ইউনিয়ন ছাতুয়া মাতালপাড়া গ্রামে এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে সেলিম ফকির (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সেলিম ফকির জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ এলাকার সিদ্দিক ফকিরের ছেলে।

 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে তিনজনের একটি ডাকাতদল ছাতুয়া মাতালপাড়া গ্রামের শ্রী গোপাল চন্দ্রের বসতবাড়িতে প্রবেশ করে। লুটপাট শেষে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এ সময় দুই ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও সেলিমকে ধরে ফেলে গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জানা গেছে, গৃহকর্তার এক ছেলে সুজন শাহা একজন মুদি ব্যবসায়ী এবং ছোট ছেলে সুমন শাহা চানাচুরের ব্যবসা করেন। কয়েকদিন আগেও সুজন শাহার দোকান থেকে মুখোশধারীরা টাকা চুরি করে নিয়ে গিয়েছিল। শ্রী গোপাল চন্দ্রের বড় ছেলে সুজনের স্ত্রী ভুক্তভোগী পূর্ণিমা শাহা জানান, মাস্ক পরিহিত ডাকাতরা ঘরে ঢুকে তার এবং তার ৬ বছরের ছেলের গলায় ছুড়ি ধরে জিম্মি করে ফেলে। এ সময় তারা আলমারি ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকা এবং সাড়ে আট ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

 

পূর্ণিমা শাহা বলেন, ‌‘ডাকাতরা আমার ও ছেলের গলায় ছুড়ি ধরে বলে যে, একটা কথাও বলবি না। কথা বললে ছেলেকে জখম করে লাশ করে ফেলবে। ওরা আমার কানের দুল ও গলার চেইন খুলে নেয়’।ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী অতুল শাহা বলেন, চিৎকার শুনে আমি এগিয়ে এসে দেখি গেট বন্ধ। পরে ছাদের ওপর দিয়ে লাফিয়ে ওই বাড়িতে ঢুকে দেখি স্থানীয়রা একজনকে ধরে মারধর করে।

 

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ডাকাতদল বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট করেছে। পালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, এটি একটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ছিল। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’

news image

মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার

news image

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!

news image

জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল

news image

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন

news image

জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

news image

দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ

news image

সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার

news image

রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’

news image

মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

news image

মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর

news image

মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল

news image

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

news image

মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২

news image

মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি

news image

জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ

news image

বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা

news image

রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি

news image

পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়

news image

সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭

news image

ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু

news image

মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক

news image

শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন

news image

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া

news image

শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

news image

রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত

news image

জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

news image

খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু

news image

শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ