বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৯ জুন ২০২৬ ০৭:০৪ এ.এম
দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে লাইসেন্স নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের একপাশে সরকারি জমি দখল করে কয়েকটি দোকান গড়ে ওঠে। এসব দোকানের কারণে হাসপাতালের প্রবেশপথে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছিল। এছাড়া পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছিল।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রধান ফটকে অবৈধভাবে দোকান পরিচালনা বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ডাবের খোসা, পলিথিন ও অন্যান্য আবর্জনা ফেলে পরিবেশ দূষণের অভিযোগে সংশ্লিষ্ট দোকান মালিককে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি প্রদান করা হয়।
অন্যদিকে, উপজেলা প্রশাসন বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে বিভিন্ন চিকিৎসা পরীক্ষার রিপোর্ট সংরক্ষণ ও প্রয়োজনীয় এন্ট্রিতে অনিয়ম এবং লাইসেন্স নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেলান্দহ মোটরসাইকেল সহ চোর গ্রেফতার
দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ
ঠাকুরগাঁও এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ
আরএফসি রেস্টুরেন্টে খাবার খেয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার
বরিশাল এয়ারপোর্ট থানার সফল অভিযান ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার!
দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে এক যুবকের ১ বছরের কারাদণ্ড
স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে দুই কর্মকর্তা গ্রেপ্তার
রাজৈরে পুলিশের সাড়াঁশি অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাত
মাদারীপুরে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৭
দেওয়ানগঞ্জে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার, সানন্দবাড়ী পুলিশের অভিযান