লিটন কুমার হাওলাদার , মঠবাড়িয়া প্রতিনিধি ১৩ জুন ২০২৬ ০৭:২০ পি.এম
এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আবু বকর সিদ্দিক নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগ উঠেছে। তিনি মঠবাড়িয়া উপজেলার ধুপতি পশুরিয়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে এবং ভান্ডারিয়া উপজেলার আলগাজ্জালী কামিল মাদ্রাসার শিক্ষক।
২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ১৩ বছর রেমিট্যান্স যোদ্ধা হিসেবে প্রবাসে ছিলেন তিনি।২০১৮ সালের শেষের দিকে একেবারেই দেশে আসেন তিনি। বাড়িতে থাকার একপর্যায়ে মাদ্রাসায় চাকরি করার প্রস্তাব পান এই প্রবাসী। আর এতে মাধ্যম হিসেবে কাজ করেন মিরুখালী নুরুন আলা নূর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার রুহুল আমিন। আর চাকরিতে যোগদানের জন্য এনটিআরসিএ'র জাল সনদ যোগাড় করে দেন সিদ্দিকুর রহমান মাস্টার। উত্তর মানিকখালী মুন্সী আঃ করিম বালিকা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার দারুল হুদা এলাকার আলগাজ্জালী ইসলামীয়া দাখিল মাদ্রাসাটিতে কামিল শাখা অনুমোদনের পর সৃষ্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ২০১৫ সালের এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আরবি প্রভাষক পদে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকার শাহিন মিয়ার চাকরি হয়।এখানে এমপিওভুক্ত হওয়ার আগেই ২০২২ সালে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত হন তিনি।
এরপর দারুল হুদার ওই মাদ্রাসা থেকে অব্যাহতি নিয়ে সুপারিশপ্রাপ্তীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন তিনি। তার পরিবর্তে দারুল হুদা আলগাজ্জালী মাদ্রাসায় আবু বকর সিদ্দিককে টাকার বিনিময়ে জাল সনদের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।২০২৫ সালের অক্টোবরে এমপিওভুক্ত হন তিনি। বর্তমানে তার পদের নাম তাফসির প্রভাষক।
আবু বকর সিদ্দিক তার ব্যবহৃত পাসপোর্টে নিজের নাম সিদ্দিকুর রহমান বলে উল্লেখ করেছেন।অন্যদিকে সার্টিফিকেটে উল্লেখ করেছেন আবু বকর সিদ্দিক পরিচয় দিয়ে। নিজের চাকরিতে দেওয়া ঘুষের টাকা আদায় করতে নিজেই চাকরি দেওয়া শুরু করেন তিনি।আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি এলাকার আলমগীর খলিফার ছেলে মামুন মিয়াকে ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। এছাড়াও ধুপতি এলাকার মোফাজ্জেল হোসেনের মেয়েকে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ এবং মিঠাখালী এলাকায় তার এক আত্মীয়ের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে প্রতারনা করেন তিনি।
এ ব্যাপারে জাল সনদে চাকরি নেওয়া শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, ২০০৫ সালের আগেই ওই মাদ্রাসায় আমার চাকরি হয়।এজন্য আমার এনটিআরসিএর সার্টিফিকেট প্রয়োজন হয়নি।
মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ জানান, ২০০৩ সালে কামিল (স্নাতকোত্তর) শাখা চালু করার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়। ২০০৪ সালে আবু বকর সিদ্দিক সহ ৪ জনকে এ শাখায় নিয়োগ দেওয়া হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ
বরিশালে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা: প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ইসলামপুর সরকারী কলেজের সংবর্ধনা
এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক
দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুরে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
মাগুরায় পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ বিতরণ
মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব
মতলব উত্তরে কৃষকদের নিয়ে 'পার্টনার' ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মতলব উত্তরের পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে পাঁচগাছিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত
জালিয়াতির মামলায় কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু: নেপথ্যে শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ
চাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ইউএনও'র নির্দেশে বহিষ্কার
বেতাগীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু: প্রশাসনের কঠোর নজরদারি।
মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক উধাও: এসএসসি পরীক্ষা অনিশ্চিত ২০ শিক্ষার্থীর
মতলব দক্ষিণে লিটল স্কলার্স হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
মতলব উত্তরে স্কুলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত