মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২০ জুলাই ২০২৬ ০৯:৩৫ পি.এম
জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন।
জামালপুরে প্রাইভেট পড়তে যাবার সময় এসএসসি পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে শামীম, শিপন ও জালাল নামে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের সমুদয় টাকা পাবেন ভুক্তভোগী ওই স্কুলছাত্রী।
সোমবার (২০ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি শামীম (৩৬) সদর উপজেলার ভারুয়াখালী শেখবাড়ি এলাকার সাদেক আলীর ছেলে এবং শিপন (৩১) একই উপজেলার ভারুয়াখালি হরিপুর এলাকার খোশ মাহমুদের ছেলে। অপর আসামি প্রাইভেটকার চালক জালাল (৩৬) বাঁশচড়া ইউনিয়নের বীরজপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে।
আদালতের রায় সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ২২ ডিসেম্বর সকাল ৭ টায় প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই স্কুলছাত্রী। ভ্যানগাড়িযোগে প্রাইভেটে যাবার পথে একটি সাদা প্রাইভেট কার ভ্যানগাড়িটির পথ আটকায়। প্রাইভেট কার থেকে বের হয়ে ধারালো অস্ত্র ধরে ওই স্কুলছাত্রীর মুখে ওড়না পেঁচিয়ে অপহরণ করে গাজিপুর নিয়ে যায় আসামিরা। স্কুলছাত্রীকে গাড়িতে রেখে আসামিরা পাশেই বিকাশের দোকানে টাকা তুলতে যায়। এই সুযোগে বাড়িতে ফোন করে ঘটনাটি জানায় ওই স্কুলছাত্রী। ঘটনাটি তার বাবা জামালপুর সদর থানায় জানালে ঘটনাস্থল গিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, অপহরণের ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা মো. কবির হোসেন বাদী হয়ে শামীম ও শিপনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষ্য দেন ৭ জন সাক্ষী। সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ওই ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ডের সমুদয় টাকা ভুক্তভোগী প্রাপ্য হবেন। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ।
মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা
মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি
দেওয়ানগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪
বকশীগঞ্জে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবক আসলামের যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানি গ্রেফতার
শ্রীবর্দী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান জব্দ করল ৩৯ বিজিবি
চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য
মাদারীপুরে বোমা বিস্ফোরণ: গোপণে চিকিৎসা নিতে গিয়ে ফরিদপুরে ধরা খেলেন মিজান
জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: ডিবির অভিযানে মাদক কারবারি পলাতক
বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার
বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার
মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা
১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার
দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক
মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ
শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা সহ এক জন গ্রেপ্তার