দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ০৪:৩৯ পি.এম
চাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ইউএনও'র নির্দেশে বহিষ্কার
মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে মাদ্রাসা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। ঘটনাটির প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনি মাদ্রাসার সহকারী মৌলভী মো. মামুন মিয়াকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. ইসমাইল হোসেন। তিনি জানান, কয়েকদিন আগে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে ইউএনও ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজুলেশনের মাধ্যমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
জানা যায়, অভিযুক্ত শিক্ষক মো. মামুন মিয়া রাড়ীকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাদ্রাসার একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, মো. মামুন মিয়া প্রায় দুই-তিন বছর আগে মাদ্রাসায় যোগদানের পর থেকেই তাদের সঙ্গে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন। অনেক সময় তিনি শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতনও করতেন।
তারা আরও জানায়, সবসময় তার ভয়ে আতঙ্কে থাকতে হতো এবং বিষয়টি একাধিকবার অন্য শিক্ষকদের কাছে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানায়। ইউএনও সরেজমিনে এসে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করায় শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করে।
মাদ্রাসার একাধিক অভিভাবক ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষা ও নিরাপদ পরিবেশের জন্য মাদ্রাসায় পাঠাই। কিন্তু যদি শিক্ষকরাই এ ধরনের অনৈতিক কাজে জড়িত থাকেন, তাহলে সন্তানের নিরাপত্তা কোথায় থাকবে?
একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষার্থীরা ভয় ও লজ্জার কারণে অনেক সময় এমন ঘটনা বলতে পারে না। বিষয়টি প্রকাশ পাওয়ায় আমরা ইউএনও মহোদয়ের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানাই। তবে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
অভিযুক্ত মাদ্রাসার সহকারী মৌলভী মো. মামুন মিয়া বলেন, মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী ছদ্মনাম (পরী) গত ২মাস আগে বিয়ে হয়ে যায়। তার বিয়ে হয়ে যাওয়াটা আমি নিতে পারি নাই, আমি তাকে খুব পছন্দ করতাম। তার পরিবারের সাথে আমার পারিবারিক সুসম্পর্ক আছে। কিন্তু আজকে মাদ্রাসার ওয়াশরুমে দরজা বন্ধ করে আমি কিছু করি নাই।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগে সরেজমিনে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ
বরিশালে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা: প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ইসলামপুর সরকারী কলেজের সংবর্ধনা
এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক
দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুরে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
মাগুরায় পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ বিতরণ
মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব
মতলব উত্তরে কৃষকদের নিয়ে 'পার্টনার' ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মতলব উত্তরের পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে পাঁচগাছিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত
জালিয়াতির মামলায় কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু: নেপথ্যে শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ
চাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ইউএনও'র নির্দেশে বহিষ্কার
বেতাগীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু: প্রশাসনের কঠোর নজরদারি।
মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক উধাও: এসএসসি পরীক্ষা অনিশ্চিত ২০ শিক্ষার্থীর
মতলব দক্ষিণে লিটল স্কলার্স হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
মতলব উত্তরে স্কুলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মতলব উত্তরে আমিয়াপুর মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত