শক্রবার ২৫ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

দেওয়ানগঞ্জে রাতের আঁধারে মেয়ে নাচিয়ে ভুয়া ওষুধ বিক্রির অভিযোগ।

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১১ জুলাই ২০২৬ ০৮:০৯ পি.এম

দেওয়ানগঞ্জে রাতের আঁধারে মেয়ে নাচিয়ে ভুয়া ওষুধ বিক্রির অভিযোগ। দেওয়ানগঞ্জে রাতের আঁধারে মেয়ে নাচিয়ে ভুয়া ওষুধ বিক্রির অভিযোগ।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় রাতের আঁধার নামতেই জমে ওঠে গানের আসর। চটুল সুরের তালে তালে চলে তরুণীদের নাচ। দূর-দূরান্ত থেকে ছুটে আসে শত শত উৎসুক মানুষ। কিন্তু বিনোদনের এই জমকালো আয়োজনের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর প্রতারণার জাল।
 

কোনো মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি আসলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিত্যদিনের চিত্র। সুকৌশলে সাধারণ মানুষকে আকৃষ্ট করে বিক্রি করা হচ্ছে ক্ষতিকারক ও ভুয়া ওষুধ।
 

অনুসন্ধানে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় এই প্রতারক চক্র। প্রতিদিন সূর্যাস্তের পর ফাঁকা মাঠ কিংবা বাজারের কোণে তাবু খাটিয়ে বসে এই অবৈধ আসর।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাতের আঁধারে এখানে তরুণীদের নাচানো হয়।

 

আর সেই আকর্ষণে জড়ো হওয়া সরল সোজা গ্রামীণ মানুষকে টার্গেট করে বিক্রি করা হচ্ছে কোনো লাইসেন্স ও অনুমোদনহীন ভুয়া ওষুধ।"
 
আক্কছ আলি বলেন,হেরা কয় এই ওষুধ খাইলে বাত-ব্যথা, গ্যাস্ট্রিকসহ সব ভালো হইবো। নাচ-গান দেইখা বিশ্বাস কইরা ৫০০ টাকা দিয়া কিনছিলাম। খাওয়ার পর থেইকা পেট ব্যথা আরও বাড়ছে। এডি সব ভুয়া, আমাগো টেকাডি লস!"

 

ক্যানসার, গ্যাস্ট্রিক, প্যারালাইসিস কিংবা বাতের ব্যথার মতো জটিল রোগ নিমেষেই নিরাময়ের অবাস্তব গ্যারান্টি দেওয়া হয় এই আসর থেকে। চটকদার কথার ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা।

 

এই ধরনের ফুটপাতে বা অবৈধ আসরে বিক্রি হওয়া ওষুধে সাধারণত উচ্চমাত্রার স্টেরয়েড বা নিষিদ্ধ কেমিক্যাল মেশানো থাকে। সাময়িকভাবে একটু আরাম বোধ হলেও, এগুলো দীর্ঘমেয়াদে মানুষের লিভার, কিডনি সম্পূর্ণ বিকল করে দিতে পারে। এমনকি স্ট্রোক বা মৃত্যুর কারণও হতে পারে।
 

ঝাউডাঙ্গা সহ পাররামরামপুর ইউনিয়নের সচেতন মহলের দাবি, এই রমরমা ভুয়া ওষুধের ব্যবসা এবং রাতের বেলায় তরুণী নাচানোর নামে এই সামাজিক অবক্ষয় দ্রুত বন্ধ করা হোক।

 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল ইসলাম জানিয়েছেন, রাতের আঁধারে যারা মেয়ে নাচিয়ে লাইসেন্সবিহীন ভুয়া ওষুধ বিক্রি করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে আমরা খুব দ্রুতই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করব এবং কঠোর আইনি ব্যবস্থা নেব।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার

news image

দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার

news image

আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি

news image

জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

news image

মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল

news image

রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার

news image

নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে

news image

নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩

news image

রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড

news image

বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার

news image

সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

news image

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মতলবে যায়যায়দিন প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

news image

মাদারগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: আসামি জামিনুরের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

news image

বরিশালে নিজ বাসা থেকে আইনজীবী সহকারী নুরুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার: নেপথ্যে পরকীয়া সন্দেহ

news image

জামালপুর জেলা পুলিশের অভিযান: মাদক ও অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৯

news image

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে

news image

মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা

news image

মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র‌্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি

news image

দেওয়ানগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

news image

মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

news image

দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪

news image

বকশীগঞ্জে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবক আসলামের যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা

news image

দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ

news image

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

news image

মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানি গ্রেফতার

news image

শ্রীবর্দী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান জব্দ করল ৩৯ বিজিবি

news image

চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য