মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ২০ এপ্রিল ২০২৬ ০৩:২৩ পি.এম
মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক উধাও: এসএসসি পরীক্ষা অনিশ্চিত ২০ শিক্ষার্থীর
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফরম পূরণের নামে প্রায় ৩ লাখ টাকা নিয়ে এক খণ্ডকালীন শিক্ষক ও এক অফিস সহকারীর উধাও হওয়ার ঘটনায় এই সংকট তৈরি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে প্রবেশপত্র না পাওয়ার খবরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
ভুক্তভোগী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ২০ জন শিক্ষার্থীকে বিশেষ ব্যবস্থায় এসএসসি পরীক্ষা দেওয়ানোর প্রতিশ্রুতি দেন খণ্ডকালীন সহকারী শিক্ষক সোহেল মোড়ল এবং অফিস সহায়ক নূর আলম লিটন। এই সুযোগ দেওয়ার বিনিময়ে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১৫ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা হাতিয়ে নেন তারা।
অভিযোগ উঠেছে, সংগৃহীত এই অর্থ পরীক্ষার ফি হিসেবে ব্যাংকে জমা না দিয়ে অভিযুক্তরা আত্মসাৎ করেন। ফলে বোর্ড থেকে ওই শিক্ষার্থীদের নামে কোনো প্রবেশপত্র ইস্যু করা হয়নি। সোমবার সকালে শিক্ষার্থীরা প্রবেশপত্র নিতে এসে বিষয়টি জানতে পারলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব জানান, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত দুইজনকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
পরীক্ষার আগমুহূর্তে এমন জালিয়াতির শিকার হয়ে ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, বিদ্যালয়ের ভেতরে এমন ভয়াবহ জালিয়াতি কীভাবে সম্ভব হলো? দ্রুত কোনো সমাধান না হলে এই ২০ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি