শক্রবার ১৩ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

মাদারগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মাদারগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মাদারগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর লোটাবর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্বপন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে জনতার কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ ফাঁড়ি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত স্বপন কৌশলে শিশুটিকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির নিচু জায়গায় একটি কলাগাছের আড়ালে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ রয়েছে, শিশুটিকে ধর্ষণের পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন এবং একটি বাড়িতে আটকে রাখেন।

 

খবর পেয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেন।

 

ভিকটিমের  ফুফু অভিযোগ করে বলেন, সকালে স্বপন ফুসলিয়ে শিশুটিকে নিয়ে যায়। পরে মুখে কাপড় গুজে দিয়ে তাকে ধর্ষণ করা হয়। একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

 

স্থানীয় বাসিন্দা ফয়সাল বলেন, শিশুটির কান্নার শব্দ ও খোঁজাখুঁজির একপর্যায়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যায়। পরে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

 

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে মাদারগঞ্জ  এসেছে। 

 

স্থানীয় কয়েকজনের দাবি, আটক স্বপনের বিরুদ্ধে এর আগেও এলাকায় নারী ও শিশুদের নিয়ে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছিল। তবে এ ধরনের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় জানান বিষয়টি জেনেছি এ ঘটনায় স্বপন নামে এক যুবককে আটক করা হয়েছে।  তার মামার বাড়ীতে থাকতো সে। তার প্রকৃত গ্রামের বাড়ী সিলেট বলে জানা গেছে।  ভিকটিমকে মেডিকেল পাঠানো হয়েছে।  অভিভাবক ভিকটিমকে নিয়ে আসলে অভিযোগের ভিত্তিতে   প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারীপুরে ৬১ ইটভাটার একটিরও নেই বৈধ লাইসেন্স, হুমকির মুখে কৃষিজমি ও পরিবেশ

news image

বরিশালের আগৈলঝাড়ায় অটোরিকশা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়

news image

সাংবাদিক চিনে রাখুন! চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক কারাগারে

news image

মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ

news image

বরিশালে ১১ দিনের মাথায় একই স্থানে আবারও বালু উত্তোলন, ইউএনওর গভীর রাতে অভিযান

news image

বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান: কোডিন মিশ্রিত ১০ বোতল সিরাপ ও নগদ ২ লাখ টাকা উদ্ধার

news image

যৌতুকের দাবিতে গৃহবধূর রগ কাটা মামলার প্রধান আসামি শাকিল ফকির মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

news image

কলাপাড়ায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ভণ্ড কবিরাজ মুসা গ্রেপ্তার

news image

নাটোরে দেড় কোটি টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিলার মৃত্যু: এসআরবি-র যৌথ অভিযানে প্রধান আসামি রাসেল বয়াতী গ্রেপ্তার

news image

মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

news image

জামালপুর সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের এক ব্যক্তি আটক

news image

মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

news image

গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল

news image

বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

news image

জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা

news image

মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান

news image

ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা

news image

দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

news image

উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার

news image

রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার

news image

মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ

news image

পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪